বাংলাখবর

এমবাপ্পেকে পেতে মরিয়া চেষ্টা রিয়ালের

স্পোর্টস ডেস্ক : পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। এই গ্রীষ্মেই কিলিয়ান এমবাপ্পেকে ছেড়ে দিতে প্রস্তুত ছিল পিএসজি। তার নামের পাশে লাগিয়ে দেওয়া হয় রেকর্ড ২১৩ মিলিয়ন পাউন্ডের প্রাইজ ট্যাগ। মৌসুমের প্রথম ম্যাচটি সাইডলাইনে বসে কাটানোর পর গত শনিবার টুলুসের বিপক্ষে পিএসজির মূল দলে ফিরেই গোল করেছেন এমবাপ্পে।

ওই ঘটনায় ক্লাবটিতেই নিজের ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার। তবে তাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ এমবাপ্পের সার্ভিস নেওয়ার জন্য নতুন একটি প্রস্তাবনা তৈরী করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। শেষ চেষ্টা হিসেবে ২৪ বছর বয়সী ফরাসি আন্তর্জাতিক তারকার জন্য স্প্যানিশ জায়ান্টরা ১০৩ মিলিয়ন পাউন্ডের নতুন প্রস্তাবনা প্রস্তুত করছে বলে জানিয়েছে তারা।

স্প্যানিশ আউটলেট এএস এর রিপোর্টে বলা হয়েছে ১২ মাসেরও কম সময়ের মধ্যে বর্তমান চুক্তি শেষ হতে যাওয়া প্যারিসের ক্লাবটি আশা করছে এমবাপ্পের সঙ্গে নতুন একটি চুক্তি সম্পাদন করতে পারবে।

লা লিগার ক্লাবটি উপযুক্ত মূল্য দিলে পিএসজি নাকি এমবাপ্পেকে ছেড়ে দিতে প্রস্তুত। এই তিন পক্ষের মধ্যে চলমান দীর্ঘ নাটকে এটি সর্বশেষ সংযোজন। শেষ পর্যন্ত এমবাপ্পে ১৪ বারের ইউরোপীয় শিরোপাধারী দলেই যোগ দেবেন বলে অনেকের বিশ্বাস।

কিন্তু সমস্যা, পিএসজির বিশাল ট্রান্সফার ফি। এ কারণেই হয়তো এমবাপ্পে আগামী বছর চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছাড়তে চেয়েছিলেন। যা বুঝতে পেরে এমবাপ্পেকে স্কোয়াডের বাইরে পাঠিয়ে দেয় পিএসজি। নতুন কোচ লুইস এনরিখের দায়িত্ব গ্রহণের পর গত শনিবার এই তারকাকে মুল দলে ফিরিয়ে আনা হয়।

উল্লেখ্য, এমবাপ্পে আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না।

এরপর থেকে ফরাসি তারকাকে বিক্রি করতে উঠেপড়ে লাগে পিএসজি। কিন্তু এমবাপ্পে চুক্তি শেষ না করে ক্লাব ছাড়তে রাজি নন। কারণ, এটা করলে তিনি ক্লাবের আনুগত্য বোনাসের পুরোটা পাবেন না। অন্যদিকে চুক্তি শেষে ক্লাব ছাড়লে অন্য কোনো দল তাকে ফ্রি ট্রান্সফারে নিতে পারবে। এমনটা হলে কোনো টাকা পাবে না পিএসজি। এই নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল। এবার দেখার, রিয়ালের নতুন প্রস্তাবে পিএসজির মন গলে কিনা।
 
এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়