বাংলাখবর
এবার পাকিস্তানকে হারাল আফগানরা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সেরার গল্প লেখা শুরু করেছে আফগানিস্তান। দিল্লি জয়ের পর এবার চেন্নাই জয় করেছে তারা। সেমিফাইনালে চোখ রেখে ভারতে পা রাখা পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৮ উইকেটে বড় ব্যবধানে। ইংল্যান্ডের বিপক্ষে জয়টি আফগান ক্রিকেট ইতিহাসের সেরা হলে পাকিস্তানের বিপক্ষে জয়নি নিশ্চয় দ্বিতীয় সেরা।
সোমবার চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে টস জিতে শুরুতে ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চার স্পিন নিয়ে একাদশ সাজানো আফগান ওই স্পিনেই ধরা খেয়েছে তারা। ওপেনার আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজমের ফিফটিতে এবং স্লগে শাদাব খান ও মোহাম্মদ ইফতিখার ভালো ব্যাটিং করলেও ৭ উইকেটে ২৮২ রানে আটকে যায় পাকিস্তান।
দলকে ৫৬ রানের জুটি দিয়ে প্রথমে ফিরে যান ইমাম উল (১৭)। পরে আব্দুল্লাহ ৭৫ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৮ রান করে আউট হন। তিনে নামা বাবর খেলেন ৯২ বলে চারটি চার ও এক ছক্কায় ৭৪ রানের ইনিংস। কিন্তু মিডলে মোহাম্মদ রিজওয়ান (৬) ও সৌদ শাকিল (২৫) ব্যর্থ হন। শাদাব খানের ৩৮ বলে ৪০ ও ইফতিখারের ২৭ চারটি চার ও দুই ছক্কায় ৪০ রানের ইনিংসে লড়াই করার পুঁজি পায় পাকিস্তান।
কিন্তু চেন্নাইয়ের উইকেটে পাকিস্তানের বোলাররা লড়াই করতে পারেননি। তরুণ দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাহ ও ইব্রাহিম জাদরান ফিফটি করে দলকে ১৩০ রানের জুটি দেন। ওই জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। গুরবাজ ৫৩ বলে নয়টি চার ও এক ছক্কায় ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলে ফেরেন। দারুণ খেলতে থাকা ইব্রাহিম সেঞ্চুরি বঞ্চিত হন। তিনি খেলেন ১১৩ বলে দশ চারের শটে ৮৭ রানের ইনিংস।
দলের ১৯০ রানে আউট হন ইব্রাহিম জাদরান। পরের পথটা ধীরে-সুস্থে নির্বিঘ্নে পাড়ি দেন তিনে নামা রহমত শাহ ও অধিনায়ক হাসমউল্লাহ শাহেদি। রহমত খেলেন ৮৪ বলে ৭৭ রানের ইনিংস। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন এই ব্যাটার। শাহেদির ব্যাট থেকে ৪৫ বলে তিন চারের শটে আসে ৪৮ রান। বিশ্বকাপ ইতিহাসে এটি আফগানদের তৃতীয় জয়।
আফগানিস্তানের হয়ে বিশ্বকাপে অভিষেক হওয়া ১৮ বছরের বাঁ-হাতি লেগ স্পিনার ১০ ওভারে ৪৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া নাভিন উল দুটি এবং মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ একটি করে উইকেট নেন। পাকিস্তানের হয়ে শাহিন ও হাসান একটি করে উইকেট নিয়েছেন। হ্যারিস রউফ, উসামা মীর ও শাদাব খানরা ছিলেন নির্বিষ ও খরুচে।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়