বাংলাখবর
ইমরান খানকে গ্রেপ্তারে পুলিশের টানা অভিযান, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ
বাংলাখবর ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি ছাড়া বাকি সবগুলোতে তিনি উচ্চতর আদালত থেকে জামিন পেয়েছেন।
পাকিস্তানের লাহোরে দীর্ঘ ১৪ ঘণ্টার বেশি সময় ধরে পুলিশ ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীদের মধ্যে সংঘর্ষ চললেও এখনো সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করতে পারেনি নিরাপত্তা বাহিনী। লাহোরে ইমরান খানের জামান পার্কের বাসাটি ঘিরে রেখেছে পুলিশ, ইতোমধ্যে তাদের শক্তিও বাড়ানো হয়েছে।
এদিকে ইমরান খান বুধবার ভোর ৪.২০-এ তার সমর্থকদের উদ্দেশে বক্তৃতায় বলেছেন, তাকে গ্রেফতার করার চেষ্টা আরো জোরদার হয়েছে। এক ভিডিও বার্তায় ইমরান খান মঙ্গলবারের সংঘর্ষকে ভারত অধিকৃত কাশ্মিরের পরিস্থিতির সাথে তুলনা করেন।
তিনি বলেন, পুলিশ 'আমাদের লোকজনের ওপর যেভাবে হামলা চালাচ্ছে, তার কোনো নজির নেই। অল্প কয়েকজনের ওপর এভাকে কেন হামলা চালানো হবে?'
ইমরান বলেন, বিশৃঙ্খলা এড়াতে তিনি একটি আন্ডারটেকিং দিয়েছেন এলএইচসিবিএ সভাপতিকে। তিনি এটি তাকে গ্রেফতার করতে আসা ডিআইজিকে দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু ডিআইজি এলএইচসিবিএর সভাপতির সাথে সাক্ষাত করেননি।
ইমরান খঅন বলেন, ফৌজদারি দণ্ডবিধি ৭৬ অনুযায়ী, এই সিকিউরিটি বন্ড গ্রেফতার করতে আসা অফিসারকে দেয়া হলে, তিনি গ্রেফতার করতে পারেন না।
এদিকে আজ বুধবার সকালেও জামান পার্কে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। সূত্র : ডন, ডিও টিভি ও অন্যান্য
এই বিভাগের আরও খবর
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
