বাংলাখবর
ইংলিশ পরীক্ষায় পাস করতে পারল না টাইগাররা, হারল ১৩৭ রানে
স্পোর্টস ডেস্ক : ইংলিশ পরীক্ষায় টাইগাররা শেষ পর্যন্ত পাস করতে পারলো না। জস বাটলারের দলের কাছে সাকিব আল হাসানের বাহিনী হেরেছে ১৩৭ রানের বড় ব্যবধানে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডার ধসে পড়ে। রিস টপলির বলে কূলকিনারা করতে পারেননি তানজিদ হাসান, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজকে ফেরান ক্রিস ওকস।
তবুও এক প্রান্ত আগলে ছিলেন লিটন কুমার দাস। তাকে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন মুশফিক। তবে ৭৬ রানে ওকসের বলে লিটন সাজঘরে ফিরলে চূড়ান্ত বিপর্যয় নামে টাইগার শিবিরে। মুশফিক-লিটনের ৭২ রানের জুটিই বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন আজকের ম্যাচে।
লিটনের বিদায়ের পর খানিকটা লড়াই করে সাজ টপলির শিকার হয়ে ৫১ রানে সাজঘরে ফেরেন মুশফিক। এরপর তাওহিদ হৃদয় খানিকটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে তাকেও থামতে হয়েছে ৩৯ রানে লিয়াম লিভিংস্টোনের শিকার হয়ে।
সবমিলিয়ে ৪৮.২ বলে ২২৭ রানে অলাউট হয়েছে সাকিবের দল। ইংলিশদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন রিস টপলি। টস হেরে ব্যাট করতে নেমে টাইগারদের ৯ উইকেট হারিয়ে ৩৬৫ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়