বাংলাখবর

আল-আকসায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শেষ রমজান পর্যন্ত আল-আকসা মসজিদ কমপ্লেক্স থেকে সকল ইহুদি এবং অমুসলিম দর্শনার্থীদের নিষিদ্ধ করা হল। মঙ্গলবার (১১ এপ্রিল) নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল।

ঊর্ধ্বতন প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর (প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন) নেতানিয়াহু এই সিদ্ধান্তের কথা ওই বিবৃতিতে জানান।

গত সপ্তাহে আল-আকসা মসজিদের ভেতর ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের পুলিশ। এর জেরে নতুন করে সহিংসতা বাড়ে। ইসরায়েলকে লক্ষ্য করে গাজা, লেবানন এবং সিরিয়া থেকে রকেট ছোড়া হয়। এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এর জেরে সাময়িক সময়ের জন্য আল-আকসায় অমুসলিমদের যাতায়াত বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। আল-আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসাবে পরিচিত। এ নিষেধাজ্ঞা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিন।

আল-আকসায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে রমজান মাস শেষ হওয়া পর্যন্ত। রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে আছে লায়লাতুল কদর। এই শেষ ১০ দিন মুসলিমদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এই সময় তারা বেশি বেশি ইবাদত করেন।

এ বছর রমজানের শুরুতে ইসরায়েলি পুলিশ বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে নামাজরত মুসলিমদের ওপর হামলা চালায়। ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবেই পাঁচ ওয়াক্ত নামাজ শেষে ফিলিস্তিনি মুসলিমদের মসজিদের আশপাশ থেকে সরিয়ে দেয়। বিশেষ করে রাতে এবং ফজরের নামাজের পরে। এভাবে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে তাদের মসৃণ অনুপ্রবেশ নিশ্চিত করে।

গত এক বছর ধরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ অনেক বেড়েছে। এবার রমজান মাস আসার পর উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পবিত্র রমজানে পাসওভার উপলক্ষে ইহুদিরা আল-আকসায় প্রবেশের চেষ্টা চালিয়েছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ একটি ইসলামিক স্থান। যেখানে অমুসলিমদের অযাচিত পরিদর্শন, প্রার্থনা এবং আচার-অনুষ্ঠান নিষিদ্ধ। কিন্তু ইসরায়েল দীর্ঘকাল ধরে এই চুক্তি লঙ্ঘন করে আসছে। আল- আকসায় ইসরায়েলি বাহিনীরা প্রতিদিন অভিযান চালাতে পারে। এ ছাড়া ফিলিস্তিন বা জর্ডানের অনুমতি ছাড়াই তারা সেখানে প্রার্থনা এবং ধর্মীয় আচার পালন করে। যারা জেরুজালেমের ইসলামিক ও খ্রিস্টান জায়গাগুলোর রক্ষক।

ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই আল-আকসা মসজিদে কারা প্রবেশ করতে পারবে এবং কখন পারবে তা নির্ধারণ করে দিয়েছে। ফিলিস্তিনিরা বলছে এটা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন।

সূত্র: মিডিল ইস্ট আই।

এই বিভাগের আরও খবর

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের