বাংলাখবর
আর্জেন্টিনায় কোচ স্কালোনির নামে সড়ক নির্মাণ
স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। এই সফলের অন্যতম নায়ক কোচ লিওনেল স্কালোনি। তার অক্লান্ত পরিশ্রমের কারণেই সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখতে পেরেছে মেসি-ডি মারিয়ারা। ফলে বেশ কয়েকটি স্বীকৃতি পেয়েছেন এই আর্জেন্টাইন কোচ। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরও একটি স্বীকৃতি।
এবার স্কালোনির নামে সড়ক নির্মাণ করেছে দেশটি। তার জন্মস্থান পুজাতো শহরের একটি সড়কের নাম দেওয়া হয়েছে ‘লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি’। বিশ্বকাপ জয়ের কিছুদিন পরই পুজাতোর স্থানীয় সরকার দানিয়েল কুয়াকুয়ারেনি কথা দিয়েছিলেন স্কালোনির নামে সড়ক তৈরি করার। সেই কথাই রাখলেন কুয়াকুয়ারেনি। এই সপ্তাহে স্কালোনির নামে নামকরণ করা হয়েছে একটি সড়কের।
সম্মানজনক এই স্বীকৃতি পেতে স্কালোনি উপস্থিত ছিলেন পুজাতোর স্থানীয় ক্লাব মাতিয়েনসোতে। সেখানে ক্লাবের তরুণ ফুটবলার ও সমর্থকরা আর্জেন্টাইন কোচের অটোগ্রাফ ও তাকে একনজর দেখতে মুখিয়ে ছিলেন। নতুন বছরে এটাই স্কালোনির জন্য বড় পাওয়া।কয়েক দিন আগে কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত মেসিদের দায়িত্বেই রয়েছেন তিনি।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়