বাংলাখবর
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আলবা
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের হয়ে ইউরো ও নেশনস লিগ জয়ী ডিফেন্ডার জর্দি আলবা। আজ শুক্রবার আলবার অবসরের ঘোষণা আসে।
স্পেনের ফুটবল ফেডারেশনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘৩৪ বছর বয়সে দারুণ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন জর্দি আলবা। দারুণ এই পথচলার জন্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার প্রতি চির কৃতজ্ঞ। ধন্যবাদ জর্দি।’
২০১১ সালের ১১ অক্টোবর স্পেনের হয়ে অভিষেক হয় আলবার। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। যেখানে সাবেক বার্সেলোনা তারকার গোল ৯টি। স্পেনের হয়ে তিনটি বিশ্বকাপ, তিনিটি ইউরোপিয়ান প্রতিযোগিতা, লন্ডন অলিম্পিক গেমস এবং কনফেডারেশনস কাপে খেলেছেন তিনি।
জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে এখনো খেলে যাচ্ছেন আলবা। এই মৌসুমেই বার্সেলোনার পাঠ চুকিয়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। যেখানে খেলছেন তার বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতস এবং লিওনেল মেসি। লিগস কাপ জিতে নিজেকে দলটির গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছেন আলবা। ক্লাবটির হয়ে ইউএস ওপেন কাপ জেতার আর এক ধাপ দূরে আছেন আলবা।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়