বাংলাখবর
আকাশ থেকে ঝরে পড়ছে লক্ষ লক্ষ পোকা! দুঃস্বপ্ন বেইজিংয়ে
বাংলাখবর ডেস্ক : যেন দুঃস্বপ্ন, কিংবা হলিউডের সিনেমার দৃশ্য! চীনের রাজধানী বেইজিংয়ে। সেখানে আকাশ থেকে ঝরে পড়ল লক্ষ লক্ষ ‘পোকামাকড়’! আতঙ্কিত গোটা শহর। শিউরে উঠছে মানুষ। চিন্তায় পড়ে প্রশাসন নির্দেশিকা জারি করেছে, খালি মাথায় বৃষ্টির আনন্দে নিতে পথে বেরোনো চলবে না কোনওমতে। ছাতা ছাড়া ঘরের বাইরে বেরোনো বারণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভয়ংকর দৃশ্যের ভিডিও। কিন্তু পোকা এল কোথা থেকে? তা আকাশ থেকে ঝরে পড়বেই বা কেন? ব্যাপারটা কী?
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আকাশ থেকে ঝরে পড়ছে কেচো বা কৃমির মতো দেখতে অসংখ্য পোকা। শহরের রাস্তায় এবং দাঁড় করানো একাধিক গাড়ি উপরে ঝরে পড়তে দেখা যায় ওই পোকাগুলিকে। কাছ দিয়ে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন একজন নাগরিক। যদিও বৃষ্টির মতো আকাশ থেকে ঝরে পড়ছিল যা তা পোকাই কিনা শংসয় প্রকাশ করেছেন অনেকে। এই বিষয়ে ভিন্ন তথ্যও উঠে আসছে।
কারও কারও দাবি, এটি আসলে শুয়োপোকার মতো দেখতে জনপ্রিয় চিনা ফুল। যা ক্ষেপা হাওয়ার দাপটে উড়ে এসে ঝরে পড়ছিল শহরজুড়ে। যদিও অনেকে এই দাবি মানতে চাননি। তাদের বক্তব্য, অনেক ক্ষেত্রে ঝড়বৃষ্টির সময় ঘুর্ণি হাওয়া পোকার মতো ছোট প্রাণীকে এক জায়গা থেকে উড়িয়ে নিয়ে আরেক জায়গায় ফেলে। এটি তেমনই এক ঘটনা। উল্লেখ্য, গত বছরই ঘুর্ণি হাওয়ার দাপটে মাছবৃষ্টির সাক্ষী হয়েছে আমেরিকার টেক্সাস শহর। একইভাবে ব্যাঙের বৃষ্টিও দেখা গিয়েছে কোথাও কোথাও।
যদিও সমস্ত জল্পনায় পানি ঢেলে চীনা সাংবাদিক শেন শিওয়েই জানিয়েছেন, ভিডিওটি ভুয়া। তিনি দাবি করেছেন, বেইজিং শহরে সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত হয়নি। শেন টুইট করেন, ‘আমি বেইজিংয়ে আছি। এই ভিডিওটি ভুয়া। বেইজিংয়ে ইদানীং বৃষ্টিপাত হয়নি।’ সূত্র: টাইমস নাউ।
এই বিভাগের আরও খবর
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
