বাংলাখবর
অষ্টমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস ডেস্ক : স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত। রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া ৫১ রানের মামুলি লক্ষ্যে ভারত পৌঁছে গেছে মাত্র ৬.১ ওভারে। সেটিও আবার কোনো উইকেট না হারিয়েই।
শুভমান গিল ১৯ বলে ২৭ ও ইশান কিশান ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এটিই ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বনিম্ন রানের রেকর্ড। প্রথম ওভারে জসপ্রীত বুমরাহর বলে আউট হন কুশল পেরেরা। রানের খাতাই খুলতে পারেননি এই বাঁহাতি।
এরপর রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটান মোহাম্মদ সিরাজ। চতুর্থ ওভারে তুলে নেন ৪টি উইকেট। এরপর লঙ্কান দলপতি দাসুন শানাকা ও কুশল মেন্ডিসকেও সাজঘরে পাঠান তিনি।
৭ ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে ৬টি উইকেট নেন সিরাজ।
ওয়ানডেতে এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (১৭) ও দুশান হেমান্থা (১৩) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
১৫.২ ওভার ব্যাটিং করেছিল শ্রীলঙ্কা। শুভমান গিল আর ঈশান কিশানের উদ্বোধনী জুটি মাত্র ৬.১ ওভারেই জয় এনে দেয় ভারতকে। অর্থাৎ ১০০ ওভারের ফাইনাল ম্যাচ শেষ হয়ে গেল মাত্র সাড়ে ২১ ওভারেই।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়