বাংলাখবর

২০ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’

বাংলা খবর ডেস্ক : প্রায় ২০ বছর কোমায় থাকা ‘স্লিপিং প্রিন্স’ বা ঘুমন্ত রাজপুত্র প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সৌদি আরবের রাজপরিবারের এই সদস্য দীর্ঘদিন কোমায় ছিলেন।

দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণ করা প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র।

জানা যায়, মাত্র ১৫ বছর বয়সে ২০০৫ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন প্রিন্স আল ওয়ালিদ। ওই দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এরপর থেকে প্রিন্স আল ওয়ালিদ রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সৌদি আরবের রাজপরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

পাঁচ বছর আগে আল ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন। এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি।

এই পুরো সময়জুড়ে প্রিন্স খালেদ বিন তালাল বিন আব্দুলআজিজ তার সন্তানের লাইফ সাপোর্ট খুলে ফেলার দৃঢ় বিরোধিতা করে এসেছেন। জীবন-মৃত্যু আল্লাহর হাতে, এমন অটল বিশ্বাস প্রকাশ করে এসেছেন তিনি। প্রিন্স খালেদ বিন তালাল জানিয়েছেন, রোববার বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স