বাংলাখবর
স্পিন বিষে নীল ওয়েস্ট ইন্ডিজ, ১৯ মাস পর সিরিজ জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা মাত্র ১১৭ রানেই অলআউট হয়ে যায়। এর আগে সৌম্য সরকার (৯১ রান) ও সাইফ হাসানের (৮০ রান) ১৭৬ রানের রেকর্ড গড়া জুটির ওপর ভর করে বাংলাদেশ ২৯৬ রানের বড় পুঁজি গড়েছিল। এই দাপুটে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল মেহেদী হাসান মিরাজের দল।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের শুরুটা করেন সৌম্য-সাইফ জুটি। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উইন্ডিজ বোলাররা দিশেহারা হয়ে পড়ে। প্রায় ১০ বছর পর মিরপুরে দেখা যায় দেড়শোর্ধ্ব ওপেনিং জুটি। সাইফ হাসান আউট হন ৭২ বলে ৮০ রান করে, আর সৌম্য সরকার সেঞ্চুরি বঞ্চিত হয়ে ৮৬ বলে ৯১ রান করে বিদায় নেন।
দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও, নুরুল হাসান সোহান (৮ বলে ১৬) এবং মেহেদী হাসান মিরাজ (১৭ বলে ১৭) শেষদিকে ব্যাট চালিয়ে দলের সংগ্রহ ২৯৬ রানে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।
২৯৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদ একাই উইন্ডিজের টপ অর্ডারের আলিক আথানাজে, ব্রেন্ডন কিং এবং আকিম আগুস্তেকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন। মাত্র ৩৫ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা।
অধিনায়ক শাই হোপের (৪ রান) উইকেট নেন তানভীর ইসলাম। এরপর রিশাদ হোসেন ৩ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে ধস নামান। রিশাদের শিকার শেরফান রাদারফোর্ড ও রোস্টন চেসের মতো ব্যাটাররা।
শেষদিকে জাস্টিন গ্রেইভস ১৫ রান ও আকিল হোসেন ২৭ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করলেও, মিরাজ ও তানভীরের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। বাংলাদেশের হয়ে রিশাদ ও নাসুম ৩টি করে এবং মিরাজ ও তানভীর ২টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ ১৭৯ রানের বিশাল জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নেয়। ১৯ মাস পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শেষ ওয়ানডে সিরিজ জয় পেয়েছিল টাইগাররা।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি