বাংলাখবর
সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে পাঁচ নারীসহ ১১ প্রবাসী গ্রেফতার
বাংলা খবর ডেস্ক : সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান-এ পতিতাবৃত্তিতে জড়িত সন্দেহে ১১ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটি আইন-শৃঙ্খলা বাহিনী।
মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নাজরান শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট থেকে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ১১ জন প্রবাসীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। তবে গ্রেফতাকৃতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও বলা হয়, নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটিজ ফোর্স, জেনারেল ডিরেক্টরেট অব কমিউনিটি সিকিউরিটি এবং অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে পতিতাবৃত্তি, ব্যভিচার এবং সমকামিতাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ২০২০ সালের আগে এই ধরনের অপরাধের শাস্তি হিসেবে জনসমক্ষে বেত্রাঘাত করা হতো। তবে ২০২০ সালের এপ্রিল মাসে বেত্রাঘাতের শাস্তি বাতিল করে অভিযুক্তদের কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানার বিধান চালু করে সৌদি সুপ্রিমকোর্ট। এছাড়াও একই ধরনের অপরাধের জন্য বিদেশি নাগরিকদের নির্বাসন ও কিছু ক্ষেত্রে শাস্তির মুখোমুখি হতে হয়।
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
