বাংলাখবর
সৌদিতে ট্রাম্প, বিমানবন্দরে ‘বিরল’ সম্মান জানালেন প্রিন্স সালমান
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান। এ সময় সেখানে ছুটে যান সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদিতে যে অতিথিই আসুক না কেন তাকে সাধারণত প্রাদেশিক গভর্নর বা নিম্ন সারির কর্মকর্তারা বরণ করে নেন। তবে ট্রাম্পের বেলায় ব্যতিক্রম দেখা গেলো।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, ট্রাম্পের বিমান যখন সৌদির আকাশসীমায় প্রবেশ করে ঠিক তারপরই দেশটির বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান তার বিমানকে এস্কোর্ট দিয়ে রিয়াদ বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসে।
বিমান থেকে নামার পর ট্রাম্পকে রিয়াদ বিমানবন্দরের গ্র্যান্ড হলে যান প্রিন্স সালমান। যেখানে ট্রাম্প ও তার সহযোগীদের আরবের ঐতিহ্যগত কফি দেওয়া হয়।
ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমান বেশ ভালো সম্পর্ক গড়তে চান সেটি তার বিমানবন্দরে ছুটে যাওয়ার মাধ্যমে ফুটে উঠেছে।
এরআগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বাদশাহ সালমান। এরপর ২০১১ সালে আরব বসন্তে যুক্তরাষ্ট্রের ইন্ধন ও ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পর দেশটির ওপর ক্ষুব্ধ হয় সৌদি।
২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যখন সৌদিতে গিয়েছিলেন তখনও বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন প্রাদেশিক গভর্নর। ওই সফরে প্রিন্স সালমানের সঙ্গে তার দপ্তরের সামনে মুষ্টি মেলান বাইডেন। যা পরবর্তীতে বেশ ভাইরাল হয়। কারণ এর আগের বছর বাইডেন যখন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখন তিনি প্রিন্স সালমানকে ‘বিচ্যুত ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছিলেন। মূলত ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে তুরস্কে সৌদির দূতাবাসে হত্যার ঘটনায় প্রিন্স সালমানের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি।
সূত্র: এপি
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
