বাংলাখবর
সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় এবং এ নিয়ে সংঘাত শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বুধবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে ষষ্ঠবারের মতো আলোচনা হবে। এর আগেই এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করলেন তিনি।
সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানি মন্ত্রী বলেন, “যদি আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে অন্যপক্ষের (যুক্তরাষ্ট্র) কিছু কর্মকর্তা সংঘাতের হুমকি দিচ্ছেন। যদি কোনো সংঘাত আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়… তাহলে আমাদের সীমায় থাকা সব মার্কিন ঘাঁটিতে সাহসিকতার সঙ্গে হামলা চালানো হবে।“
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি পারমাণবিক চুক্তি না করে তাহলে তিনি দেশটিতে বোমাবর্ষণের নির্দেশ দেবেন।
ট্রাম্প আজ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মনে হচ্ছে ইরানের সঙ্গে চুক্তি হবে না। তিনি দাবি করেন, ইরান চুক্তির জন্য আগে আগ্রহ দেখালেও এখন তারা কঠোর হয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী যে আলোচনা হবে সেখানে ইরান চুক্তির একটি প্রস্তাব হস্তান্তর করবে। এর আগে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছিল। প্রতিক্রিয়ায় ইরান বলেছিল, এটি তাদের পক্ষে মানা সম্ভব নয়।
এদিকে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে ইরানকে তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না। অপরদিকে ইরান বলেছে এ ব্যাপারে তারা কোনো ছাড় দিতে পারবে না।
সূত্র: রয়টার্স
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
