বাংলাখবর
সরকারের সঙ্গে ভালো সম্পর্ক না থাকলেও দুঃসময়ে সিরিয়ার পাশে ইরান
বাংলা খবর ডেস্ক : সম্প্রতি সিরিয়ায় ইসরায়েলের বড় ধরনের হামলার পর অনেক দেশ নিন্দা জানিয়েছে। সিরিয়ার সীমান্তবর্তী রাষ্ট্র ইরানও দেশটির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। শুক্রবার (১৮ জুলাই) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মানবাধিকার ইস্যু এবং সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনে ইউরোপীয়দের দ্বিমুখী নীতির সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসনকে সিরিয়ার মাটিতে উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছে। এটি বাস্তবতাকে কাজে লাগানো এবং কূটনীতির আড়ালে সঙ্গীকে গোপন করার একটি স্পষ্ট উদাহরণ।’
আগ্রাসন এবং অবৈধ আচরণের বিরুদ্ধে দাঁড়ানোর গর্বিত ইতিহাসের সঙ্গে ইরান দৃঢ়ভাবে এই দ্বিমুখী নীতি প্রত্যাখ্যান করে বলেও উল্লেখ করেন বাঘেয়ি। তিনি বলেন, ‘সবসময়ের মতো আমরা সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়েছি এবং সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে জোরের সঙ্গে সমর্থন করি।’
গত ডিসেম্বরে ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতন হলে সিরিয়ায় ইরান ও রাশিয়ার প্রভাবেরও পতন ঘটে। নতুন অন্তর্বর্তী সরকার সৌদিমুখী হওয়ায় পশ্চিমাদের অনুগত থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে। এছাড়া সর্বশেষ ইসরায়েল-ইরান সংঘাতে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালায় তেল আবিব। এমন পরিস্থিতিতেও সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিলো তেহরান।
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
