বাংলাখবর

সউদী আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

বাংলা খবর ডেস্ক : সউদী আরবের পূর্বাঞ্চলে একটি বিমানবন্দর ও তেল স্থাপনায় পৃথক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। বুধবার এসব হামলার ঘটনা ঘটে। সউদী কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

সউদী আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির শায়বা তেলক্ষেত্রে সউদী আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। ড্রোনটি প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হন। আহত হন আরো দুইজন।

বৃহস্পতিবার ভোরে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহত দুজনের একজন ফিলিপাইনের নাগরিক, অন্যজন নেপালের নাগরিক। তেলক্ষেত্রটির বাইরে সেখানে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তেল উৎপাদন বা স্থাপনাটির কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ ঘটনায় আহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক।

অন্যদিকে, বুধবার দাম্মামের বাদশা ফাহদ বিমানবন্দরে হামলায় দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সউদী আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানানো হয়।

এদিকে সউদী আরবের পূর্বাঞ্চলে আরো কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোট। বৃহস্পতিবার ভোরে জোটটি জানায়, পূর্বাঞ্চলের আকাশে চারটি ড্রোন গুলি করে নামানো হয়েছে।

এর আগে বুধবার জোটটি জানিয়েছিল, সউদী আরবের দিকে ছোড়া সাতটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মসজিদ অবস্থিত মদিনা অঞ্চলের দিকে ছোড়া ড্রোনও ছিল।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সউদী আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরের আরেকটি পোস্টে তিনি জানান, ড্রোনগুলো সউদী আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে ভূপাতিত করা হয়।

পরে আল-মালিকি জানান, পূর্বাঞ্চলে আরো একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জোটটি আরো জানায়, হুথিদের ছোড়া ষষ্ঠ ড্রোনটি সউদী আরবের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। সপ্তম ড্রোনটি ছোড়া হয়েছিল পূর্বাঞ্চল লক্ষ্য করে। জোটের দাবি, দুটি ড্রোনই প্রতিহত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রিয়াদ ও মদিনায় ড্রোন ভূপাতিত করল সৌদি
রিয়াদ ও মদিনায় ড্রোন ভূপাতিত করল সৌদি

রিয়াদ ও মদিনায় ড্রোন ভূপাতিত করল সৌদি

রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর
রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর

রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর

সউদী আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪
সউদী আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

সউদী আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গ্রিসে শিক্ষার্থীদের বিক্ষোভ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গ্রিসে শিক্ষার্থীদের বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গ্রিসে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত
মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত

মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত

কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান আলবার্টার বাসিন্দাদের
কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান আলবার্টার বাসিন্দাদের

কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান আলবার্টার বাসিন্দাদের

ফ্রান্সে তীব্র বিক্ষোভ: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ ম্যাখোঁর
ফ্রান্সে তীব্র বিক্ষোভ: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ ম্যাখোঁর

ফ্রান্সে তীব্র বিক্ষোভ: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ ম্যাখোঁর

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের

ফ্রান্সে তীব্র হচ্ছে বিক্ষোভ: শিক্ষার্থীদের সাথে যোগ ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের
ফ্রান্সে তীব্র হচ্ছে বিক্ষোভ: শিক্ষার্থীদের সাথে যোগ ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের

ফ্রান্সে তীব্র হচ্ছে বিক্ষোভ: শিক্ষার্থীদের সাথে যোগ ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদ...

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একত্রিত হয়েছেন যে বিরোধী নেতারা
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একত্রিত হয়েছেন যে বিরোধী নেতারা

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একত্রিত হয়েছেন যে বিরোধী নেতারা

‘ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি’
‘ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি’

‘ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি’