বাংলাখবর
সংযুক্ত আরব আমিরাতের কাছে ১.৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
বাংলা খবর ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরকে সামনে রেখে পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতের কাছে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক বিমান এবং সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন কর্মকর্তারা সোমবার এই খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রটির কাছে প্রস্তাবিত চুক্তির অধীনে বিক্রয়ের জন্য অস্ত্রের মধ্যে রয়েছে ১ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম। কর্মকর্তারা বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাত এই সম্পদগুলো অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ ত্রাণ, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ব্যবহার করবে।
তারা জানান, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ট্রাম্প তেল সমৃদ্ধ রাষ্ট্র সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এই সফরে তিনি গাজা ও ইরানের কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন, পাশাপাশি প্রতিরক্ষা, বিমান চলাচল থেকে শুরু করে জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিগুলোও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
হেলিকপ্টার ছাড়াও, পররাষ্ট্র দপ্তর ১৩০ মিলিয়ন ডলারের এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এক পৃথক বিবৃতিতে বলেছেন, এফ-১৬ যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতের জাতীয় প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণের জন্য তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ক্ষমতা বৃদ্বি করবে।
সূত্র : এএফপি
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
