বাংলাখবর

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার(৩ মার্চ) ভোরে দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার পরই নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এতে সামান্য আগুন লাগে এবং ভবনের কিছু অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এ হামলার পরই রোনালদো তার গার্লফ্রেন্ড জর্জিনা ও পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে সৌদি আরব ছেড়ে চলে যান।  

মধ্যপ্রাচ্যের অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর অঞ্চল জুড়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। ফুটবলে প্রথম বড় সিদ্ধান্ত নেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন।

এএফসি জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট জোনের রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো আপাতত হচ্ছে না। একই সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি পরে ঘোষণা করা হবে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচ রয়েছে। সেটিও অনিশ্চয়তায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি