বাংলাখবর

যৌন নিপীড়ন মামলা : রায় বাতিল করতে ফের সুপ্রিম কোর্টে আপিল ট্রাম্পের

বাংলা খবর ডেস্ক : মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারলকে যৌন নিপীড়ন করার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার যে রায় বাতিল চেয়ে ফের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ট্রাম্পের আইনজীবীরা। গতকাল তারা দাপ্তরিকভাবে আপিল করেছেন বলে জানা গেছে।

এর আগে গত জুন মাসেও এ আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা। তবে সর্বোচ্চ আদালত সেবার তা নাকচ করে দিয়েছিলেন।

মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন ২০১৯ সালে। মামলার নথিপত্র থেকে জানা গেছে, ১৯৯৬ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যান নামের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্পের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি।

২০২৩ সালে মামলার রায় প্রদান করেন নিম্ন আদালত, সেই রায়ে ট্রাম্পকে ৮ কোটি ৮৩ লাখ ডলার ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেওয়া হয়।

পরে ট্রাম্প ফেডারেল আদালতে (হাইকোর্ট) আপিল করলে ফেডারেল আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন। পরে ২০২৫ সালে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন ট্রাম্প। সেখানে তার আইনজীবীরা জানান, ২০১৯ সালে মামলা দায়েরের পর থেকে এখন পর্যন্ত  জেন ক্যারল ট্রাম্পের কাছ থেকে প্রায় ৫৬ লাখ ৩০ হাজার ডলার আদায় করেছেন।

এই যুক্তি দেখিয়ে নিম্ন আদালতের ক্ষতিপূরণের রায় বাতিলের আবেদন জানান তারা।

তবে আপিলের রায়ে আদালত বলেন, ট্রাম্প মোট ক্ষতিপূরণের একটি ক্ষুদ্র অংশ প্রদান করেছেন এবং বাকি অর্থ তাকে প্রদান করতে হবে।

এই রায় বাতিল চেয়ে গত মাসে আপিল করেছিলেন ট্রাম্পের আইনজীবরা, তবে আদালত তা খারিজ করে দিয়েছিলেন।

তারপর গতকাল ফের রায় বাতিল চেয়ে আবেদন করলেন তার আইনজীবীরা।

এদিকে এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : রয়টার্স

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস: ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান বাড়ল আগস্টে

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা

প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের

কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প

কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প

ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার

ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প

গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প