বাংলাখবর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের একটি জনপ্রিয় খাদ্য উৎসবে গোলাগুলির ঘটনায় দুজন নিহত এবং দুই বছরের এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলের ‘সিয়াটল সেন্টার’-এ আয়োজিত ‘বাইট অব সিয়াটল’ উৎসবে এ ঘটনা ঘটে।

সিয়াটল পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনার পর পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

সিয়াটল ফায়ার সার্ভিসের মুখপাত্র গ্রেস নুনেজ জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে হারবারভিউ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর। আহতদের মধ্যে আরও রয়েছেন দুই বছরের একটি শিশু, ২৩ বছর বয়সী এক যুবক, ৩৯ বছর বয়সী এক নারী ও ৪০ বছর বয়সী আরেক নারী। তাঁদের মধ্যে চারজনের অবস্থা স্থিতিশীল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। মুহূর্তেই উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দর্শনার্থীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন। অনেকেই নিকটবর্তী ভবনে আশ্রয় নেন।

প্রত্যক্ষদর্শী ফেইথ আডিয়া হান্টার বলেন, একটি খাবারের স্টল থেকে কেনাকাটার সময়ই গোলাগুলি শুরু হয়। তিনি ও তাঁর বন্ধুরা দ্রুত দৌড়ে কাছের সিয়াটল চিলড্রেনস মিউজিয়ামে আশ্রয় নেন।

আরেক প্রত্যক্ষদর্শী এস্তান ওয়াকোনাবো বলেন, মানুষ একে অপরকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করছিল। কেউ কেউ পড়ে যাচ্ছিলেন, এমনকি শিশুদের স্ট্রলারও উল্টে যায়। পরে তিনি ঘটনাস্থলে ফিরে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঘটনার পর বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবাকর্মী উৎসবস্থলে পৌঁছে দর্শনার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে ঠিক কোথায় গোলাগুলির সূত্রপাত হয়েছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় পুলিশকে সহায়তায় স্টেট পেট্রোলের বিশেষায়িত সোয়াট  দল মোতায়েন করা হয়েছে।

১৯৮২ সালে শুরু হওয়া ‘বাইট অব সিয়াটল’ যুক্তরাষ্ট্রের অন্যতম বড় খাদ্য উৎসব। তিন দিনব্যাপী এ আয়োজনে প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেন।

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস: ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান বাড়ল আগস্টে

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা

প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের

কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প

কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প

ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার

ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প

গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প