বাংলাখবর
মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩
বাংলা খবর ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) বিকেলে হার্মোসিলো শহরের কেন্দ্রস্থলে ওয়াল্ডোস নামের একটি সুপারমার্কেটে এই বিস্ফোরণ ঘটে। এতে আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোনোরা অঙ্গরাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের হার্মোসিলোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।’
স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে কোনো আক্রমণ বা সহিংস কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হতে পারে। এমন সময় ঘটনাটি ঘটেছে যখন মেক্সিকোতে ‘ডে অব দ্য ডেড’ উৎসব পালিত হচ্ছিল। এদিন দেশটির মানুষ তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করেন।
গভর্নর ডুরাজো বলেন, ‘আমি একটি বিস্তৃত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি, যাতে ঘটনাটির প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করা যায়। কেউ একা এই বেদনার মুখোমুখি থাকবে না। ঘটনার পরপরই জরুরি সেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে উদ্ধার ও সহায়তায় অংশ নেন, ফলে বহু প্রাণ রক্ষা হয়েছে।’
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেয়া বার্তায় তিনি জানান, ‘আমি সোনোরা গভর্নর ডুরাজো সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছি। স্বরাষ্ট্র সচিব রোজা আইসেলা রদ্রিগেজকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি বিশেষ দল পাঠানোর নির্দেশও দিয়েছি।’
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর ওয়াল্ডোস সুপারমার্কেটের সামনের অংশ পুড়ে কালো হয়ে গেছে এবং জানালাগুলো উড়ে গেছে। স্থানীয় পত্রিকা এল ইউনিভার্সাল জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ২টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ছড়িয়ে না পড়ে তাই আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ করে দেয়া হয়।
সূত্র: আল জাজিরা
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
