বাংলাখবর
মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিলের দাবি আড়াই লক্ষাধিক কানাডীয়র
বাংলা খবর ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনী এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডারও নাগরিক। তবে সম্প্রতি তার নাগরিকত্ব বাতিলের দাবিতে পিটিশন জমা পড়েছে এবং এ পর্যন্ত সেটির পক্ষে স্বাক্ষর করেছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি কানাডীয়।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার একটি ধনী পরিবারে জন্ম নেওয়া ইলন মাস্কের মা মায়ে মাস্ক কানাডার নাগরিক ছিলেন। দেশটির সাসকাচিউয়ান রাজ্যের বাসিন্দা ছিল মাস্কের মাতামহের পরিবার। মাস্কের ছোটো বেলাতেই তাকে সঙ্গে নিয়ে কানাডায় পাড়ি জমান তার বাবা-মা এবং মায়ের সূত্রে কানাডার নাগরিকত্ব অর্জন করেন মাস্ক।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার রাজ্যের লেখক কোয়ালিয়া রিডস গত ২০ ফেব্রুয়ারি দেশটির পার্লামেন্টের নিন্মকক্ষ হাউস অব কমন্সে জমা দিয়েছেন পিটিশনটি; আর এক্ষেত্রে তাকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিয়েছেন নিউ ডেমোক্রেটিক দলের এমপি শার্লি অ্যাঙ্গাস, যিনি মাস্কের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
পিটিশনটিতে বলা হয়েছে, “কানাডার নাগরিক হওয়া সত্ত্বেও মাস্ক সম্প্রতি এমন কিছু কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েছেন, যা কানাডার জাতীয় স্বার্থবিরোধী। এই মুহূর্তে তিনি এমন একটি বিদেশি সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, যেটি কানাডার সার্বভৌমত্বকে মুছে ফেলতে চায়।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর একাধিকবার বলেছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান তিনি। সম্প্রতি কানাডীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক জারির হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রে অঙ্গীভূত হতে আগ্রহী হয় তাহলে সেই প্রস্তাবিত শুল্ক প্রত্যাহার করা হবে।
কানাডার আইন অনুযায়ী, যে ধরনের পিটিশন কোয়ালিয়া রিডস জমা দিয়েছেন, তা আমলযোগ্য হিসেবে বিবেচিত হতে হলে সেটির পক্ষে অন্তত ৫ হাজার স্বাক্ষর প্রয়োজন হয়। সেখানে গত ৬ দিনে এই পিটিশনের পক্ষে স্বাক্ষর করেছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি কানাডীয়।
দেশটির আইনে আরও বলা আছে, কানাডার জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কোনো বিদেশি শক্তিকে যদি কোনো কানাডীয় সহযোগিতা করেন, তাহলে তার নাগরিকত্ব বাতিল করতে পারবে দেশটির পার্লামেন্ট।
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
