বাংলাখবর

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপাতে গিয়েও পিছু হটল ইইউ

বাংলা খবর ডেস্ক : মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক চাপানোর পরিকল্পনা করেও শেষ পর্যন্ত পিছু হটল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্কযুদ্ধ এড়াতে আপাতত দর কষাকষির দরজা খোলা রাখতে চাইছে তারা।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় করতে চায়। যদিও এর আগে মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় কমিশন।

সংবাদ সংস্থা রয়টার্সের হাতে ইউরোপীয় কমিশনের প্রস্তাব সংক্রান্ত কিছু নথি আসে। ওই নথির ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো মার্কিন পণ্যে ২৫ শতাংশ পাল্টা শুল্কের সিদ্ধান্তে সিলমোহর দিতে পারে। হিরে, সসেজ, বাদাম, সয়াবিন-সহ বিবিধ পণ্যের ওপর শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটল তারা। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যপ্রধান মার্কোস সেফকোভিক জানান, ইউরোপীয় ইউনিয়ন ভীষণভাবে আলোচনার পক্ষে। তবে অনন্তকাল অপেক্ষা করা হবে না, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

মার্কিন বাজারে ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এরপর থেকে ইউরোপীয় দেশগুলোর কী পদক্ষেপ হবে, সেদিকে নজর রয়েছে বিশ্বের বাণিজ্যমহলের। চীন-সহ কিছু দেশ আমেরিকার ওপর ‘পাল্টা শুল্ক’ চাপানোর হুঁশিয়ারিও দিয়েছে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কোনও পাল্টা শুল্ক চাপায় কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ধোঁয়াশা এখনও রয়েই গেল, তবে আপাতত ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার দরজা খুলে রাখতে চাইছে ইউরোপ। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, দ্য হিল

এই বিভাগের আরও খবর

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স