বাংলাখবর
ভারতে তুষারধসে বরফের নিচে আটকা ৪৬ শ্রমিক জীবিত উদ্ধার
বাংলা খবর ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে চাপাপড়া কয়েকটি কনটেইনারের ভেতর থেকে ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের তুষারধসে মানা গ্রামের কাছের একটি কনস্ট্রাকশন ক্যাম্পের যে ৫৪ শ্রমিক চাপা পড়েছিলেন, তাদের মধ্যে ৮ জন মারা যান। শূন্যের কাছাকাছি তাপমাত্রার মধ্যে প্রায় ৬০ ঘণ্টার অভিযানে বাকি ৪৬ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান রোববার সমাপ্ত ঘোষণা করা হয়।
রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকরা ওই ধাতব কনটেইনারগুলোতেই থাকতেন; তুষারধসের পর সেগুলোর ভেতর আটকা পড়েন। পর্যাপ্ত অক্সিজেন থাকায় উদ্ধারকারীরা বের করে আনার আগ পর্যন্ত এই কনটেইনারগুলোই তাদের রক্ষাকর্তার ভূমিকা পালন করে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি কঠিন পরিস্থিতিতে কাজ করায় উদ্ধারকারী দলকে ধন্যবাদ দিয়েছেন।
তিনদিন ধরে চলা এই অভিযানে ভারতের সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন হেলিকপ্টার, ড্রোনসহ সম্ভব সবকিছু নিয়ে শ্রমিকদের উদ্ধার অভিযানে নামে।
জীবিত উদ্ধার অনেক শ্রমিককে উত্তরাখণ্ডের জোশিমঠ ও ঋষিকেশ শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
