বাংলাখবর
ব্রাহিমের রেকর্ড, ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো
স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক মরক্কো। ঘরের মাঠে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। আরেক ম্যাচে মালিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে সেনেগাল।
শুক্রবার (১০ জানুয়ারি) রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ৬৪ হাজার ভক্তদের সামনে উজ্জীবিত পারফরম্যান্স করেছে মরক্কো। আফকনে পাঁচ ম্যাচে পঞ্চম গোল করে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। ইসমাইল সাইবারি দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করেন।
মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আফকনের এক আসরে পাঁচ গোল করলেন দিয়াজ। শেষ ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন তিনি।
২৬ মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে আয়ুব এল কাবির হেডে বল যায় কাছের পোস্টে। দিয়াজ সহজেই জালে বল ঠেলে দেন। তারপর ৭৪তম মিনিটে সাইবারি স্কোর ২-০ করেন।
আব্দে এজ্জালজুলির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পিএসভি আইন্দহোভেন মিডফিল্ডার ব্যাকপোস্ট থেকে জালে জড়ান। এখন বুধবারের সেমিফাইনালে খেলার অপেক্ষায় তারা।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি