বাংলাখবর
ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিং: শীর্ষে কেইন, তালিকায় মেসি
স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবল লিগের শীতকালীন মৌসুম তথা অর্ধেকটা শেষ হয়েছে। চলতি মৌসুমে এখণ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেইনরা আলো কেড়েছেন। সংবাদ মাধ্যম গোল ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করে ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে। ১০ জনের তালিকায় নাম আছে সর্বাধিক আটটি ব্যালন ডি’অরের রেকর্ড গড়া লিওনেল মেসির।
গোলের ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তিনি মৌসুমে এরই মধ্যে ৩৫ গোল করেছেন। তিন গোলে সহায়তা দিয়েছেন। জিতেছেন সুপারকাপ।
দুইয়ে থাকা ম্যানসিটির আর্লিং হালান্ড ৩৮বার জালে বল দিয়েছেন। ছয় গোলে সহায়তা দিয়েছেন। সম্ভাব্য সব শিরোপা জয়ের লড়াইয়ে আছে তার দল। তিনে আছেন রিয়াল মাদ্রিদের ফ্রান্স স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ৩৮ গোলের সঙ্গে আট গোলে সহায়তা দেওয়া এই তারকাও মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জয়ের লড়াইয়ে আছেন।
তালিকায় চারে আছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। তিনি ১০ গোল করেছেন। সহায়তা দিয়েছেন ১৪ গোলে। পরের নাম তিন মিডফিল্ডারের। এর মধ্যে পাঁচে আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস, ছয়ে পর্তুগালের পিএসজি মিডফিল্ডার ভিতিনহা ও সাতে ফ্রান্সের বায়ার্ন মিডফিল্ডার মাইকেল ওলিস আছেন। এদের মধ্যে ওলিস ১২ গোলের সঙ্গে ও ১৫ গোলে সহায়তা দিয়েছেন।
ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে আছেন লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। তিনি ১৫ গোলের সঙ্গে নয় গোল করিয়েছেন। শিরোপা জিতেছেন একটি। নয় নম্বরে আছেন ইউরোপিয়ান ফুটবল ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়া লিওনেল মেসি। মৌসুমে ২২ গোলের সঙ্গে ১৯ সহায়তা দিয়ে মেজর লিগ (এমএসএল) জিতেছেন তিনি। তালিকায় থাকা একমাত্র ডিফেন্ডার আশরাফ হাকিমি।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি