বাংলাখবর
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
বাংলা খবর ডেস্ক : জাপানের ওকিনাওয়া অঞ্চলে আন্না ইয়াগি নামে জাপানি নারীকে হত্যার অভিযোগে এক মার্কিন মেরিন সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ।
শনিবার দেশটির রাজধানী নাহা শহরের একটি হোটেল কক্ষে এ হত্যাকাণ্ড ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর রোববার (৪ অক্টোবর) ওকিনাওয়া অঞ্চলের ফুতেনমা মার্কিন বিমান ঘাঁটিতে কর্মরত ওই মেরিন সেনা সদস্যকে আটক করে জাপান পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ভুক্তোভুগী আন্না ইয়াগির সঙ্গে একজন বিদেশি নাগরিক হোটেলে প্রবেশ করেন। পরবর্তী সময়ে ওয়ালেট, ব্যাকপ্যাক ও অন্যান্য জিনিসপত্র নিয়ে সেই ব্যক্তিকে একাই বের হয়ে যেতে দেখা যায়।
এ ঘটনার পর জাপান সরকার টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ জানিয়েছেন। মার্কিন দূতাবাসও এই ঘটনার সুষ্ঠু তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
পুলিশ জানায়, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে। এর প্রায় ২৪ ঘণ্টারও কম সময়ে পরদিন দুপুর ১টার দিকে আটক করা হয় অভিযুক্তকে।
এই বিভাগের আরও খবর
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’
বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’
আবাসন সংকটে উত্তাল স্পেন, চরম বিপাকে সরকার
আবাসন সংকটে উত্তাল স্পেন, চরম বিপাকে সরকার
৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগে নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা
৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগে নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা
ফ্রান্সে শিক্ষা খাতের সংকট নিয়ে বিক্ষোভ, আটক ১৭৪৭
ফ্রান্সে শিক্ষা খাতের সংকট নিয়ে বিক্ষোভ, আটক ১৭৪৭
নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু
নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু
জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭
জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭
আলবার্টার বিচ্ছিন্নতা নয়, জাতীয় ঐক্যের আহ্বান পিয়ের পয়লিয়েভের
আলবার্টার বিচ্ছিন্নতা নয়, জাতীয় ঐক্যের আহ্বান পিয়ের পয়লিয়েভের
ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
হুথি হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি যুবরাজ সালমানের
হুথি হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি যুবরাজ সালমানের
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬