বাংলাখবর

এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট

বিনোদন ডেস্ক : এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কারজয়ী শিল্পী হলেন টেলর সুইফট। রোববারের অনুষ্ঠানে ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে তার ভিএমএ পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩২টিতে। এর মধ্য দিয়ে তিনি বিয়ন্সেকে ছাড়িয়ে গেছেন।

এর আগে সুইফট ও বিয়ন্সে দুজনেরই ৩০টি করে ভিএমএ ছিল। নতুন পুরস্কার জয়ের পর রেকর্ডটি এককভাবে নিজের করে নেন সুইফট।

পুরস্কার গ্রহণের সময় প্রয়াত সংগীতশিল্পী ডলি পার্টনকে স্মরণ করেন সুইফট। তাকে ‘দ্য আলটিমেট শোগার্ল’ হিসেবে উল্লেখ করে সুইফট বলেন, পার্টনের লেখা প্রতিটি গান ও তার গল্প বলার ধরন ছিল অত্যন্ত জীবন্ত ও সমৃদ্ধ।

এবারের অনুষ্ঠানে সুইফটকে প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পুরস্কারও দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ক্যামেরার পেছনে কাজের মাধ্যমে সংগীত ভিডিওর সম্ভাবনা বাড়ানো এবং দৃশ্যনির্ভর গল্প বলার শিল্পকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার চালু করা হয়েছে।

অভিনেত্রী ডাকোটা জনসন, যিনি সুইফটের দীর্ঘদিনের বন্ধু, তার হাতে পুরস্কারটি তুলে দেন। জনসন সুইফটকে ‘আবেগের জগতের একজন নির্মাতা’ হিসেবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে সুইফট জানান, গত ২০ বছরে তিনি প্রায় ৬০টি মিউজিক ভিডিও তৈরি করেছেন। এর মধ্যে ১৮টির চিত্রনাট্য লেখা ও পরিচালনার কাজও তিনি নিজেই করেছেন। ভক্তদের কারণে মিউজিক ভিডিও লেখা ও পরিচালনা করতে তার সবচেয়ে বেশি ভালো লাগে বলেও জানান তিনি।

পুরস্কার গ্রহণের পর সুইফট তার নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিওর প্রিমিয়ার করেন। ভিডিওটি পরিচালনা করেছেন সুইফট নিজেই। এতে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও অস্কার মনোনীত অভিনেতা কলিন ফারেল। এর চিত্রগ্রহণ করেছেন অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার এমানুয়েল লুবেজকি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সুইফট জানান, ‘পেশেন্ট জিরো’ ভিডিওতে তিনি গথিক ভূতের গল্প, সত্য ঘটনা অবলম্বিত অপরাধকাহিনি ও মনস্তাত্ত্বিক থ্রিলারের মতো ঘরানা একসঙ্গে তুলে ধরতে চেয়েছেন। তাঁর ভাষায়, ভিডিওতে ব্যবহৃত বাড়িটি ভেঙে যাওয়া ও শীতল হয়ে পড়া একটি সম্পর্কের রূপক।

শুক্রবার মধ্যরাতে প্রকাশের পর ‘পেশেন্ট জিরো’ চলতি বছরে এক দিনে কোনো নারী শিল্পীর সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান হিসেবে নতুন রেকর্ড গড়েছে। একই সময়ে ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ ডিলাক্স সংস্করণের প্রকাশের ফলে ২০২৬ সালে এক দিনে যেকোনো নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ স্ট্রিমও পেয়েছেন সুইফট।

ডিলাক্স সংস্করণে ‘পেশেন্ট জিরো’ ছাড়াও ‘ক্লিভল্যান্ড!’, ‘পিংক ক্লাউডিং’ ও ‘ব্যাবিলন’ গান রয়েছে।

এই বিভাগের আরও খবর

প্যারিসের রানি ঐশ্বরিয়া!
প্যারিসের রানি ঐশ্বরিয়া!

প্যারিসের রানি ঐশ্বরিয়া!

এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট
এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট

এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া
চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া

চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া

জাতিসংঘের সামনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার হলিউড অভিনেত্রী
জাতিসংঘের সামনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

জাতিসংঘের সামনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

অভিনয়কে বিদায়, এবার পুরোপুরি কর্পোরেট জগতে হাসান মাসুদ
অভিনয়কে বিদায়, এবার পুরোপুরি কর্পোরেট জগতে হাসান মাসুদ

অভিনয়কে বিদায়, এবার পুরোপুরি কর্পোরেট জগতে হাসান মাসুদ

ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন এড শিরান
ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন এড শিরান

ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন এড শিরান

‘পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতলো দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ আলম
‘পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতলো দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ আলম

‘পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতলো দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ আলম

আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা
আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা

আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি