বাংলাখবর

বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে চাইছে ইরান ও রাশিয়া: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

বাংলা খবর ডেস্ক : মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জেরে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং এই দুই দেশের মিত্রদের কোনও জাহাজ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই সেটিকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল-গ্যাস পরিবহনের রুট বন্ধ হয়ে যায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইরানকে নিশানা বানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি অভিযোগ করে বলেছেন , রাশিয়া এবং ইরান ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি’ করার চেষ্টা করছে।

চলমান মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্ভাব্য বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রুশ তেল ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। এ ছাড়া আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) ৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল মজুত থেকে বাজারে ছাড়ার সুপারিশ করেছে।

ইভেট কুপার জানান, রাশিয়া ও ইরানের মধ্যে ‘দীর্ঘ সময় ধরে’ যোগসূত্র লক্ষ্য করা যাচ্ছে। ‘আমরা লক্ষ্য করছি কীভাবে এই দুই রাষ্ট্র একে অপরকে সমর্থন দেয়ার চেষ্টা করছে। বিশ্ব অর্থনীতিকে কুক্ষিগত করার চেষ্টার মাধ্যমে একত্রে লাভবান হওয়ার চেষ্টা করছে তারা’-যোগ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।

তবে রাশিয়ার তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার ইস্যুতে বেশিকিছু বলতে চাননি কুপার। সিদ্ধান্তটিকে শুধু একটি ‘নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স