বাংলাখবর

বিশ্বরেকর্ড গড়লেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : রানের চাকা থামানো কিংবা ডেথ ওভারে বোলিং—বাংলাদেশ ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের কোনো বিকল্প নেই। পাওয়ার প্লে বা শুরুর দিকে ওভার কম করলেও শেষদিকে মোস্তাফিজের জন্য বরাদ্দ থাকে বোলিং। কারণ একটাই—ডট আদায় করার ক্ষমতা।

আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেননি মোস্তাফিজ। ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে এর মধ্যেও ৭টি ডট বল আদায় করে নেন তিনি। এর মাধ্যমে একটি বিশ্বরেকর্ডও হয়ে গেল ‘দ্য ফিজ’-এর। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এখন মোস্তাফিজের।

নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়েছেন মোস্তাফিজ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সাউদি মোট ১১৩৮টি ডট আদায় করেছেন। যেখানে মোস্তাফিজের ডট দেওয়া বলের সংখ্যা ১১৪২! সাউদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে এই রেকর্ড করেছেন। আর মোস্তাফিজ ১২০ ইনিংসে ২৬১৬টি ডেলিভারি করে ডটগুলো আদায় করেছেন।

ডট দেওয়ায় টি-টোয়েন্টিতে তিনে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। চারে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ, পাঁচে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সাকিব ১২৫ ইনিংসে ২৭২০ বল করে ডট আদায় করেছেন ১০৭৮টি। আদিল রশিদ ১২৬ ইনিংসে ২৭৫৬ বল করে ডট আদায় করেছেন ৯৮৮টি আর আফগান রশিদ খান ১০৫ ইনিংসে ২৪০৮ বল করে ডট আদায় করেছেন ৯৮৪টি।

উইকেট শিকারে অবশ্য এই পাঁচজনের মধ্যে এগিয়ে রশিদ খান। ১৭৯ উইকেট শিকার করেছেন এই আফগান স্পিনার। টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকার দুইয়ে সাউদি। ১৬৪ উইকেট নিয়েছেন তিনি। পরের স্থানগুলোতে মোস্তাফিজ (১৫১), সাকিব (১৪৮) ও আদিল (১৪১)।

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি