বাংলাখবর

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর হঠাৎ পদত্যাগ, শেয়ারবাজারে বড় ধস

বাংলা খবর ডেস্ক : ইউরোপের অর্থনীতির আকাশে আবারও নেমেছে অস্থিরতার কালো মেঘ। সোমবার (৬ সেপ্টেম্বর) ইউরোর মান হ্রাসের সঙ্গে সঙ্গে ফরাসি শেয়ারবাজারও নামে বড় ধস। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বাজেট পরিকল্পনা নিয়ে বামপন্থী আইন প্রণেতাদের চাপের মুখে পদত্যাগের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

রাজনৈতিক এই নাটকীয় ঘটনার পর প্যারিসের প্রধান সূচক ২ শতাংশ কমে যায়। এতে ইউরোপের সবচেয়ে দুর্বল পারফর্মিং সূচকে পরিণত হয়েছে। এছাড়া ইউরোর মানও পড়ে যায় দশমিক ৭ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী লেকর্নুর আকস্মিক পদত্যাগ ফ্রান্সের রাজনৈতিক সংকটকে আরও গভীর করেছে। ড্যান্সকে ব্যাংকের বিশ্লেষক কার্স্টিন কুন্ডবি-নিলসেন বলেন, ‘মাত্র ১২ ঘণ্টা টিকে থাকা একটি মন্ত্রিসভা দেখায় ফরাসি সংসদে বাজেট পাসের কোনো আগ্রহ নেই। এই অনিশ্চয়তা ইউরোপকে আরও দুর্বল করেছে।’

মিড-ক্যাপ স্টকগুলো ৩ শতাংশ পর্যন্ত পড়ে গেছে। গত এপ্রিলের পর এটি সবচেয়ে বড় একদিনের পতন। অন্য ইউরোপীয় বাজারগুলোও ক্ষতির হাত থেকে রেহাই পায়নি।

আইজি গ্রুপের বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প বলেন, ‘ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তা এখন ইউরোপীয় সম্পদের ওপর ছায়া ফেলছে। বাজারে কেউই নিরাপদ মনে করছে না।’

এদিকে ফরাসি সরকারি বন্ডের ওপর চাপ বাড়ায় ১০ বছরের ঋণের বন্ড বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৮৫ শতাংশে। বিনিয়োগকারীরা এখন ফরাসি ঋণের বদলে জার্মান বন্ডের প্রতি ঝুঁকছেন। ফলে দুই দেশের মধ্যে ঋণ-ফারাক ৮৬.৫৮ বেসিস পয়েন্টে পৌঁছেছে। যা জানুয়ারির পর সর্বোচ্চ।

এই বিভাগের আরও খবর

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স