বাংলাখবর

ফুটবল দলকে ১০০ কোটি টাকা দিলেন জর্জিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্ট খেলতে এসেই রূপকথার জন্ম দিয়েছে মাত্র ৬৭ লাখ অধিবাসীর দেশ জর্জিয়া। চলমান ইউরোতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালকে হারিয়ে নিশ্চিত করেছে নকআউট পর্ব। দেশের এমন অর্জনে বেজায় খুশি জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও সবচেয়ে ধনী ব্যক্তি বিডজিনা ইভানিশভিলি। দলের ফুটবলারদের জন্য বিশাল অঙ্কের উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

টুর্নামেন্টে জর্জিয়ার দুরন্ত এই পারফরম্যান্সের জন্য ফুটবলাদের ৮ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড (৩০ মিলিয়ন জর্জিয়ান জেল) উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইভানিশভিলি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৯ কোটি টাকা। উপহারের এই অর্থ শুধু পুরষ্কারই নয় বরং খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য পরের ম্যাচগুলোতে একটি উল্লেখযোগ্য প্রেরণা।

এক বিবৃতিতে ইভানিশভিলি বলেছেন, ‘জাতীয় দলকে‘৩০ মিলিয়ন জেল দেওয়া হবে। একই সময়ে বিডজিনা ইভানিশভিলির উদ্যোগে শেষ ষোলোতে জয় পেলে পরবর্তীতে পর্যায়ে জর্জিয়ার জাতীয় দলকে আরও ৩০ মিলিয়ন জর্জিয়ান জেল পুরষ্কার দেওয়া হবে। ‘‘জর্জিয়ান ড্রিম’’-এর সম্মানিত চেয়ারম্যান (ইভানিশভিলি) ফুটবল দলের সবাইকে, কোচিং স্টাফ ও জর্জিয়ার ভক্তদের ধন্যবাদ জানাচ্ছেন।’

আগামী রবিবার শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি হবে জর্জিয়া। স্পেনের বিপক্ষে জর্জিয়ার অতীত ইতিহাস সুখকর নয়। আগের সাত লড়াইয়ে মাত্র একটিতে জয় পেয়েছে জর্জিয়া। তবে ইতিহাস পক্ষে কথা না বললেও দলের বর্তমান ফর্ম ও পুরষ্কারের প্রতিশ্রুতি ফুটবলারদের নতুন করে আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্পে উদ্বুদ্ধ করছে।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়