বাংলাখবর

প্রথমবার প্রতি আউন্স রুপা ১০০ ডলার ছাড়িয়েছে, সোনার বাজারও চড়া

বাংলা খবর ডেস্ক : আন্তর্জাতিক বাজারে প্রথমবার প্রতি আউন্স রুপার দাম ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। সোনার দামও বেড়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রুপার স্পট মূল্য ৫ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি ট্রয় আউন্স ১০১ ডলারে। আর সোনার দাম এখন ৫ হাজার ডলার ছুঁইছুঁই করছে। নতুন বছরের শুরুতেই সোনা-রুপার এমন দামবৃদ্ধি মূল্যবান ধাতুর বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষকেরা বলছেন, খুচরা বিনিয়োগকারী এবং গতি-নির্ভর কেনাকাটার চাপের পাশাপাশি ভৌত বাজারে দীর্ঘদিনের সরবরাহ ঘাটতির কারণেই রুপার দামে এই অস্বাভাবিক বৃদ্ধি দেখা যাচ্ছে। গহনা, ইলেকট্রনিক্স এবং সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত এই মূল্যবান ধাতুটি বিনিয়োগ মাধ্যম হিসেবেও ব্যাপক চাহিদা পাচ্ছে।

তবে, রুপার দাম যেভাবে দ্রুত বেড়েছে, তাতে বড় ধরনের সংশোধনের ঝুঁকিও তৈরি হয়েছে। স্টোনএক্সের বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, রুপা এখন এক ধরনের স্বয়ংক্রিয় উন্মাদনার মধ্যে রয়েছে। ভূরাজনৈতিক ঝুঁকির কারণে সোনা শক্তিশালী অবস্থানে থাকায়, তুলনামূলক কম ইউনিট দামের সুবিধা নিয়ে রুপাও লাভবান হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, বাজারে ফাটল ধরতে শুরু করলে তা দ্রুত বড় সংকটে রূপ নিতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এর আগে, গত বছরে রুপার দাম লাফিয়ে বেড়েছিল ১৪৭ শতাংশ, যা ১৯৮৩ সালের পর থেকে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি।

এদিকে, শুক্রবার সোনার দামও রেকর্ড প্রতি আউন্স ৪ হাজার ৯৮৮ ডলারে পৌঁছেছে, যা পাঁচ হাজার ডলারের খুব কাছাকাছি।

ব্যাংক অব আমেরিকার কৌশলবিদ মাইকেল উইডমারের মতে, মৌলিকভাবে ন্যায্য রুপার দাম হওয়া উচিত প্রায় ৬০ ডলার। তার কথায়, সৌর প্যানেল উৎপাদনকারীদের চাহিদা সম্ভবত গত বছরেই চূড়ায় পৌঁছেছে এবং অতিরিক্ত দামের কারণে সামগ্রিক শিল্পচাহিদাও চাপের মুখে পড়ছে।

এই বিভাগের আরও খবর

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন

বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন

মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি

মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি

সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি

২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ

নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ

সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০

সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো

২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই