বাংলাখবর
পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ৬
বাংলা খবর ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট সিটিতে রোববার (২ মার্চ) যাত্রীবাহী এক গাড়িতে অতর্কিত গুলি চালিয়েছে অজ্ঞাত হামলাকারী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানা চাক দিনগা শহরে এই হামলা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পর হামলাকারীরা পালিয়ে গেছে। ব্যক্তিগত শত্রুতার কারণে এই হামলা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
জিও নিউজ জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং লাশ হাসপাতালে পাঠায়। নিহতদের বয়স ২৬-৩৫ বছরের মধ্যে। নিহতরা হচ্ছে, জাহিদ নাজিম, জুনাইর, জাভেদ ইকবাল, রুখশার এবং ২৬ বছর বয়সী একজন।
পুলিশ পুরো ওই এলাকা ঘিরে রেখেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ইন্সপেক্টর জেনারেল এই ঘটনা সম্পর্কে অবহিত। তিনি আঞ্চলিক পুলিশ অফিসারের (আরপিও) কাছ থেকে একটি প্রতিবেদন চেয়েছেন।
পাঞ্জাবের আইজি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
