বাংলাখবর
ন্যাটো ত্যাগের হুমকি ট্রাম্পের, কড়া জবাব ব্রিটিশ প্রধানমন্ত্রীর
বাংলা খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো ত্যাগের প্রচ্ছন্ন হুমকির পর বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ন্যাটোকে বিশ্বের ইতিহাসের "সবচেয়ে কার্যকর সামরিক জোট" হিসেবে অভিহিত করেছেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে স্টারমার সাফ জানিয়ে দেন, দশকের পর দশক ধরে ন্যাটোই বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে "কাগজে বাঘ" বলে উপহাস করেন এবং ইরান যুদ্ধ পরবর্তী সময়ে এই জোট থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের ইঙ্গিত দেন।
ট্রাম্পের এই অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে স্টারমার বলেন, বাইরের যত চাপ বা আওয়াজই থাকুক না কেন, তিনি ব্রিটিশ জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।
সাক্ষাৎকারে ট্রাম্প কেবল জোট নিয়েই প্রশ্ন তোলেননি, বরং ব্রিটিশ নৌবাহিনীর সক্ষমতা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন। তিনি ব্রিটিশ নৌবহরকে সেকেলে এবং তাদের বিমানবাহী রণতরীগুলোকে অকেজো বলে মন্তব্য করেন। এর জবাবে স্টারমার সরাসরি কোনো তর্কে না জড়ালেও স্পষ্ট করেছেন যে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষার স্বার্থে ইউরোপের সাথে সম্পর্ক আরও জোরদার করা ব্রিটেনের জন্য অপরিহার্য।
ইরান যুদ্ধে জড়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অসম্মতিকে ট্রাম্প সমালোচনা করলেও স্টারমার নিজের অবস্থানে অনড়। তিনি স্পষ্টভাবে বলেন, “এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে কোনোভাবেই জড়িয়ে পড়তে চাই না।”
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
