বাংলাখবর
নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা, প্রতিবাদে ইসরায়েলজুড়ে বিক্ষোভ
বাংলা খবর ডেস্ক : গাজা উপত্যকায় সামরিক অভিযান বাড়িয়ে গাজা ‘সিটি’ দখলের পরিকল্পনা বিরোধিতা করে ইসরায়েলজুড়ে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) হাজার হাজার মানুষ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে। খবর বিবিসির।
এর আগে শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা গাজায় যুদ্ধ বন্ধের জন্য পাঁচটি নীতি অনুমোদন দিয়েছিল। এর মধ্যে একটি হলো গাজা উপত্যকার ‘নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ’। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরের ‘নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রস্তুত’।
টাইমস অব ইসরায়েলর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা উপত্যকার বৃহত্তম নগরী গাজা সিটি দখলে নেওয়ার পরিকল্পনাটি পাস হয়।
গাজায় ৫০ জন জিম্মির মধ্যে এখনও ২০ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন, গাজা সিটি দখলের পরিকল্পনা জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। এ সময় বিক্ষোভকারীরা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
গাজা সিটি দখলে নেয়ার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এ পরিকল্পনার তীব্র নিন্দা জানায়। তবে ইসরায়েলি নেতারা এসব সমালোচনা প্রত্যাখান করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘সামরিক এই অভিযান আমাদের জিম্মিদের মুক্ত করতে সহায়তা করবে।’
জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি দল সামাজিক মাধ্যম এক্স বলেছে, গাজায় সামরিক অভিযানের ফলে যুদ্ধ আরও বিস্তৃত হবে। এর ফলে জিম্মিরা আরও ঝুঁকির মধ্যে পড়বে। ইসরায়েলের জনগণ তাদের ঝুঁকিতে ফেলতে রাজি নয়।
জেরুজালেম নগরীতে বিক্ষোভে অংশ নেয়া শাখা বিবিসিকে বলেন, আমরা যুদ্ধ বন্ধ চাই। কারণ, আমাদের জিম্মিরা গাজায় বন্দি রয়েছে। তারা সেখানে মারা যাচ্ছে। তাদের সবাইকে আমরা ঘরে ফেরত চাই। তিনি আরও বলেন, এতে আমাদের যা হওয়ার হবে। তারপরও যুদ্ধ বন্ধ করতে হবে। এটি প্রয়োজন। আমরা যুদ্ধ বন্ধ করবো।
বিক্ষোভে অংশ নেয়া সাবেক এক সেনাসদস্য বলেন, আমি এখন সামরিক বাহিনীতে কাজ করবো না। ম্যাক্স ক্রেশ বলেছেন, গাজায় যুদ্ধ শুরুর দিকে তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু এখন তিনি আর যুদ্ধে যাবেন না।
তিনি আরও বলেন, আমরা ৩৫০ জনেরও বেশি সৈন্য একসঙ্গে যুদ্ধ করেছি। কিন্তু এখন আমরা নেতানিয়াহুর রাজনৈতিক যুদ্ধে অংশ নিতে অস্বীকার করছি। তার এই যুদ্ধের ফলে গাজায় জিম্মিদের বিপদে ফেলছে। এছাড়াও সেখানকার অনেক ক্ষুধার্ত নিরীহ ফিলিস্তিনিদের বিপদে ফেলছে।
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
