বাংলাখবর
নিউইয়র্কে দুর্ঘটনায় আহত তিন বাংলাদেশি পেলেন ৩৩ কোটি টাকা
বাংলা খবর ডেস্ক : নিউইয়র্কে দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশিকে ২৬ লাখ ৫০ হাজার (৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা) ডলার ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। আহতরা ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে বিশ্বখ্যাত নায়েগ্রা ফলস পরিদর্শনে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছিলেন বছর তিনেক আগে।
অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, টানা দুই দশকে দুর্ঘটনা কিংবা ভুল চিকিৎসা অথবা অন্যায়ভাবে বরখাস্তের শিকার হওয়া প্রবাসীদের পক্ষে আইনি লড়াই চালিয়ে প্রায় একশত মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ আদায়ে সক্ষম হয়েছি। তবে এই মামলাটি বিশেষভাবে আলোচনার দাবি রাখে।
কারণ, তারা ট্যুরিস্ট ভিসায় ছিলেন দুর্ঘটনার সময়। মক্কেলগণের বিশেষ অনুরোধে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নায়েগ্রা ফলসের সন্নিকটে তাদের বহনকারি প্রাইভেট কারটিকে একটি ট্রাক প্রচণ্ডবেগে ধাক্কা দিলে সবাই গুরুতরভাবে আহত হয়েছিলেন।
অ্যাটর্নি মঈন আরও জানান, ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে এর আগেও কয়েকজন দুর্ঘটনায় আহত হয়েছিলেন। আমাদের ল’ ফার্ম আইনি লড়াই চালিয়ে ক্ষতিপূরণ আদায়ে সক্ষম হয়েছে। মাননীয় আদালতের রায়ে প্রাপ্ত কয়েকজনের অর্থ আমি নিজে বাংলাদেশে গিয়ে তাদের কাছে দিয়েছি।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস: ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান বাড়ল আগস্টে
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস: ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান বাড়ল আগস্টে
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প