বাংলাখবর
তেলের দাম বৃদ্ধি, ইসলামাবাদ-পাঞ্জাবে গণপরিবহন ফ্রি
বাংলা খবর ডেস্ক : জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির কষাঘাতে জর্জরিত সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড়সড় ঘোষণা দিয়েছে পাকিস্তান ফেডারেল সরকার ও পাঞ্জাব প্রদেশ। শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে নির্দিষ্ট সময়ের জন্য ইসলামাবাদ এবং পাঞ্জাবজুড়ে সাধারণ নাগরিকরা সম্পূর্ণ বিনামূল্যে গণপরিবহন ব্যবহারের সুযোগ পাবেন। মূলত শিক্ষার্থী, শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষের যাতায়াত খরচ কমিয়ে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
গত বৃহস্পতিবার পাকিস্তানে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকখানি বেড়ে যায়। প্রতি লিটার পেট্রোলের দাম ১৩৭.২৩ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮.৪১ রুপিতে এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৮৪.৪৯ রুপি বেড়ে ৫২০.৩৫ রুপিতে পৌঁছেছে। এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব ধরনের সরকারি বাস চলাচল বিনামূল্যে করার নির্দেশ দিয়েছেন।
শনিবার থেকে কার্যকর হতে যাওয়া এই প্রকল্পে সরকারের প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও প্রদেশের বাসিন্দাদের জন্য বিশাল ত্রাণ প্যাকেজ উন্মোচন করেছেন। এই প্যাকেজের আওতায় পাঞ্জাবের অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রিক বাসসহ সব ধরনের সরকারি গণপরিবহনে টিকিট ছাড়াই যাতায়াত করা যাবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় পাকিস্তান এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জনগণকে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে জনপরিবহন ব্যবহারের আহ্বান জানান এবং মোটরসাইকেল মালিকদের ভর্তুকি পেতে আগামী ১৫ দিনের মধ্যে নিজস্ব নামে নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দেন। সরকারি এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের প্রাত্যহিক যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: জিও নিউজ
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
