বাংলাখবর
ট্রাম্পই ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী: হ্যারিসন ফোর্ড
বাংলা খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী বলে আখ্যা দিলেন হলিউড তারকা হ্যারিসন ফোর্ড। তিনি বলেন, ‘ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী আর কেউ নেই। ’ মূলত জলবায়ু পরিবর্তন দিয়ে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করে এই কথা বলেন ইন্ডিয়ানা জোনস খ্যাত তারকা।
রোববার (২ নভেম্বর) শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিসন ফোর্ড জলবায়ু পরিবর্তনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতা নিয়েই মূলত ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফোর্ড বলেন, ‘ট্রাম্প কেবল অজ্ঞ নন, নির্বুদ্ধিতার সঙ্গেও তিনি জলবায়ু সংকটের বাস্তবতাকে অস্বীকার করছেন।’
‘এয়ারফোর্স ওয়ান’-খ্যাত এই বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘ট্রাম্পের কোনো সুসংগঠিত নীতি নেই। তিনি নিজের খেয়ালখুশি মতো সিদ্ধান্ত নেন—এবং সেটাই আমাকে ভয় পাইয়ে দেয়। তিনি জানেন, তিনি এক ধরনের হাতিয়ার, যে বর্তমান ব্যবস্থার স্বার্থ রক্ষা করছে। অথচ এই ব্যবস্থাই পৃথিবীকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”
ফোর্ড আরও বলেন, “অজ্ঞতা, অহংকার, মিথ্যা ও বিশ্বাসঘাতকতা—সব কিছুই ট্রাম্পের নীতিতে মিশে আছে। আমি ইতিহাসে এমন অপরাধী দেখি নি, যে এত নিষ্ঠুরভাবে পৃথিবীর ভবিষ্যৎ ধ্বংস করছে।”
‘স্টার ওয়ার্স’ ও ‘ইন্ডিয়ানা জোন্স’-খ্যাত এই অভিনেতা বলেন, ‘ট্রাম্প নিজের অবস্থান হারাচ্ছেন, কারণ তার বলা প্রতিটি কথাই মিথ্যা। তিনি মানুষের মধ্যে ভেদরেখা টেনে দিয়েছেন, অথচ পৃথিবীকে রক্ষার লড়াই সবার জন্য যৌথভাবে লড়া উচিত।’
ফোর্ডের মতে, ‘জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব রোধ করা সম্ভব, যদি আমরা আমাদের আচরণ পরিবর্তন করি, নতুন প্রযুক্তি উন্নয়ন করি, এবং সবচেয়ে বড় কথা, বাস্তব পদক্ষেপ গ্রহণ করি।’
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
