বাংলাখবর
চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী
বাংলা খবর ডেস্ক : চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো নোবেল পুরস্কার ২০২৫-এর আনুষ্ঠানিক যাত্রা। এ বছর চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতি হিসেবে মেরি ই. ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচি যৌথভাবে পেয়েছেন নোবেল পুরস্কার। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়,সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি সোমবার (৬ অক্টোবর) এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে। তারা এই সম্মান পেয়েছেন ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষার প্রক্রিয়া সংক্রান্ত আবিষ্কারের জন্য।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, এই তিন বিজ্ঞানীর আবিষ্কার ইমিউনোলজির এক নতুন গবেষণা ক্ষেত্রের ভিত্তি তৈরি করেছে, যা ক্যান্সার ও অটোইমিউন রোগের নতুন চিকিৎসা পদ্ধতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিন নোবেলজয়ীর পরিচয়
মেরি ই. ব্রুনকো যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষক।
ফ্রেড র্যামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক সোনোমা বায়োথেরাপিউটিক্স প্রতিষ্ঠানের বিজ্ঞানী।
শিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি বিভাগের অধ্যাপক, যিনি দীর্ঘদিন ধরে রেগুলেটরি টি-সেল ও ইমিউন টলারেন্স নিয়ে গবেষণা করছেন।
প্রসঙ্গত, গত বছর (২০২৪) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। তারা মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে তার ভূমিকার জন্য এই স্বীকৃতি অর্জন করেন।
চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই ছয় বিভাগে ছয় দিনে ঘোষণা করা হবে নোবেল বিজয়ীদের নাম। আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোম ও নরওয়ের অসলোতে এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। প্রতিটি পুরস্কারের সঙ্গে থাকবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনারের চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক।
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
