বাংলাখবর
গুগল সার্চে এআই এজেন্ট: আপনার সার্চ হবে আরও সহজ
বাংলা খবর ডেস্ক : ওয়েবসাইট ঘাঁটাঘাটির ঝামেলার দিন শেষ! আপনার সার্চ অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করতে গুগল নিয়ে এলো নতুন এআই এজেন্ট ‘জেমিনি ৩.৫ ফ্ল্যাশ’। সম্প্রতি অনুষ্ঠিত ‘গুগল আই/ও ইভেন্টে গুগলের এই নতুন এআই এজেন্ট পরিচিত করানো হয়।
এই এজেন্ট আপনার গুগল সার্চকে করবে আরও স্মার্ট। এখন থেকে এটি শুধু তথ্যই দেখাবে না বরং আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজও করবে। এটি আপনার ভাষা বোঝে আপনার দৈনন্দিন অনেক কাজ নিজে থেকেই করে দেবে।
গুগলে আপনি কিছু জানতে চাইলে মানুষের মতো সহজ ভাষায় সরাসরি উত্তর বুঝিয়ে দেবে এই এজেন্ট। এটি আপনার আগের করা প্রশ্নগুলোও মনে রাখবে এবং সেই অনুযায়ী গুছিয়ে পরবর্তী উত্তরগুলো দেবে।
আপনার সার্চের অভিজ্ঞতাকে আরও সহজ করতে এখন থেকে শুধু টাইপ করেই নয়, ছবি, ভিডিও, পিডিএফ ফাইল বা ক্রোমের খোলা ট্যাব দিয়েও সরাসরি সার্চ করা যাবে।
ভাবুন তো, আপনি নতুন বাসা খুঁজছেন। আর এই এআই এজেন্ট নিজেই সব টু-লেট ওয়েবসাইট নজরে রেখে আপনাকে তথ্য জানাচ্ছে। এমনকি নতুন কোনো বাসার আপডেট এলে সঙ্গে সঙ্গেই তা আপনাকে জানিয়ে দেবে। এছাড়া, বিউটি পার্লার, প্লাম্বার বা পোষা প্রাণীর পরিচর্যার মতো প্রয়োজনীয় সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মতো ঝামেলার কাজগুলোও নিজ থেকে সামলে নেবে গুগল এআই।
জটিল কোনো বিষয়কে সহজে বোধগম্য করতে এখন চার্ট, গ্রাফ বা ভিজ্যুয়াল ড্যাশবোর্ডও তৈরি করে দেবে গুগল সার্চ এজেন্ট। পাশাপাশি আপনার অনুমতি নিয়ে এটি জিমেইল, ক্যালেন্ডার ও ফটোজের সঙ্গে যুক্ত হয়ে কয়েক সেকেন্ডেই পুরোনো ইমেল বা নির্দিষ্ট ছবি খুঁজে বের করতে পারবে।
এই বিভাগের আরও খবর
এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা
এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা
শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দিলো সময়
শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দিলো সময়
শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
অভিষেকেই চমক দেখালো চীনা রোবট, শেয়ারবাজারেও বাজিমাত
অভিষেকেই চমক দেখালো চীনা রোবট, শেয়ারবাজারেও বাজিমাত
টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে
টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে
আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিলো অ্যাপল
আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিলো অ্যাপল
৭ লাখ ৫৬ হাজার কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
৭ লাখ ৫৬ হাজার কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই
চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই
শিশু সুরক্ষায় ব্যর্থ, মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা
শিশু সুরক্ষায় ব্যর্থ, মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা
স্টারলিংকের সামনে বড় চ্যালেঞ্জ, মহাকাশে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
স্টারলিংকের সামনে বড় চ্যালেঞ্জ, মহাকাশে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী
গণিত অলিম্পিয়াডে ইতিহাস, শতভাগ নম্বর পেলো এআই!
গণিত অলিম্পিয়াডে ইতিহাস, শতভাগ নম্বর পেলো এআই!