বাংলাখবর

গণিত অলিম্পিয়াডে ইতিহাস, শতভাগ নম্বর পেলো এআই!

বাংলা খবর ডেস্ক : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল অলিম্পিয়াড (আইএমও)-এ প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শতভাগ নম্বর অর্জন করেছে। এতদিন এই কৃতিত্ব ছিল কেবল হাতে গোনা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর।

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ও শিয়াওহংশু জানিয়েছে, তাদের তৈরি এআই মডেল চলতি বছরের আইএমওতে মানব প্রতিযোগীদের জন্য নির্ধারিত সব প্রশ্নের সঠিক সমাধান করে পূর্ণ নম্বর পেয়েছে। এআই গবেষণাগারগুলোর মধ্যে তারাই প্রথম এ ফলাফল প্রকাশ করেছে।

শিয়াওহংশু এক বিবৃতিতে জানায়, আইএমওর আনুষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতিতে কোনো বৃহৎ ভাষা মডেল (এলএলএম) আগে কখনও শতভাগ নম্বর অর্জন করতে পারেনি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ‘ডটস-নোট ৩.০’ মডেল পরীক্ষার সময় কোনো ধরনের মানবীয় সহায়তা ছাড়াই প্রশ্নের সমাধান করেছে। অন্যদিকে হুয়াওয়ে জানিয়েছে, তাদের ‘সেলিয়া’ এআই সিস্টেম বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যার সমন্বিত সমাধান দেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে।

চলতি বছর সাংহাইয়ে অনুষ্ঠিত আইএমওতে ৬৬৬ জন প্রতিযোগী অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে মাত্র সাতজন মানব প্রতিযোগী পূর্ণ নম্বর অর্জন করেন।

উল্লেখ্য, ২০২৫ সালে গুগল ও ওপেনএআইয়ের এআই মডেল স্বর্ণপদক-সমমানের নম্বর পেলেও শতভাগ নম্বর অর্জন করতে পারেনি। এবার সেই সীমা অতিক্রম করে নতুন ইতিহাস গড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা।

সূত্র: এএফপি

এই বিভাগের আরও খবর

এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা

শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দিলো সময়

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

অভিষেকেই চমক দেখালো চীনা রোবট, শেয়ারবাজারেও বাজিমাত

টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে

আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিলো অ্যাপল

৭ লাখ ৫৬ হাজার কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই
চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই

চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই

শিশু সুরক্ষায় ব্যর্থ, মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা

স্টারলিংকের সামনে বড় চ্যালেঞ্জ, মহাকাশে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী