বাংলাখবর

শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দিলো সময়

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিশুদের জন্য ক্ষতিকর ও আসক্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার অভিযোগে করা মামলার নিষ্পত্তির অংশ হিসেবে আগামী ১০ বছরে সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার পরিশোধ করবে মেটা প্ল্যাটফর্মস। প্রায় সব অঙ্গরাজ্যের সঙ্গে করা চুক্তির আওতায় এই অর্থ দিতে হবে প্রযুক্তি জায়ান্টটিকে।

নতুন সমঝোতা অনুযায়ী, আগামী ১০ বছর যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহার করতে পারবে। অভিভাবকের অনুমতি ছাড়া রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এসব প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ থাকবে না।

এ ছাড়া স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বেশিরভাগ পুশ নোটিফিকেশন বন্ধ রাখবে মেটা। বয়সসীমা নির্ধারিত কনটেন্টে শিশুদের প্রবেশ ঠেকাতেও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার ঘোষিত এই সমঝোতার মাধ্যমে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলা এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে মেটার বিরুদ্ধে করা একটি বড় ফেডারেল মামলার নিষ্পত্তি হয়েছে। তবে চুক্তির অংশ হিসেবে কোনো ধরনের অন্যায় স্বীকার করেনি মেটা।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য থাকবে। কয়েকটি অঙ্গরাজ্য জানিয়েছে, মেটার কাছ থেকে পাওয়া অর্থের একটি অংশ শিশুদের মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

তবে চুক্তিতে ব্যক্তিগত কনটেন্ট বা টার্গেটেড বিজ্ঞাপন বন্ধের কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে সমালোচকদের মতে, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন।

মামলায় অভিযোগ করা হয়েছিল, মেটা জেনেশুনে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তুলছে এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে। বিভিন্ন অঙ্গরাজ্য, স্কুল ও ব্যক্তির করা এ ধরনের আরও অসংখ্য মামলা বর্তমানে আদালতে রয়েছে।

মেটা এক বিবৃতিতে বলেছে, প্ল্যাটফর্মে কিশোরদের জন্য নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক ও কিশোর—উভয়ের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে কাজ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতেও মেটাকে আরও ৪৫৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

সূত্র: সামা টিভি

এই বিভাগের আরও খবর

এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা
এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা

এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা

শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দিলো সময়
শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দিলো সময়

শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দিলো সময়

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

অভিষেকেই চমক দেখালো চীনা রোবট, শেয়ারবাজারেও বাজিমাত

টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে

আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিলো অ্যাপল

৭ লাখ ৫৬ হাজার কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই
চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই

চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই

শিশু সুরক্ষায় ব্যর্থ, মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা

স্টারলিংকের সামনে বড় চ্যালেঞ্জ, মহাকাশে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

গণিত অলিম্পিয়াডে ইতিহাস, শতভাগ নম্বর পেলো এআই!