বাংলাখবর
টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে
বাংলা খবর ডেস্ক : স্টিয়ারিং হুইল ও পেডেল ছাড়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম টেসলার বহুল আলোচিত দুই আসনের বৈদ্যুতিক গাড়ি 'সাইবারক্যাব' এবার আনুষ্ঠানিকভাবে চালকহীন পরিষেবায় যুক্ত হতে যাচ্ছে। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে রোবোট্যাক্সি হিসেবে গাড়িটির বাণিজ্যিক যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি, যা স্বায়ত্তশাসিত পরিবহন প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় ধরনের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটি এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি। তবে টেসলার রোবোট্যাক্সি বিভাগের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গাড়িটির কার্যক্রম শিগগিরই শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অস্টিনে সাইবারক্যাব চালু করতে টেসলা প্রস্তুতি নিচ্ছে। শুরুতে কোম্পানির নিজস্ব কর্মীদের মধ্যেই এটি ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। এরপর অস্টিনে চলমান রোবোট্যাক্সি সেবায় সাইবারক্যাব যুক্ত করা হবে।
তবে বাণিজ্যিকভাবে চালু করতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে স্টিয়ারিং হুইলবিহীন গাড়ি দিয়ে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবা চালানোর অনুমতি নেই। বিশেষ অনুমোদন পাওয়ার সুযোগ অবশ্য রয়েছে।
টেসলার রোবোট্যাক্সি সেবায় এখন মডেল ওয়াই ব্যবহার করা হচ্ছে। তাই সাইবারক্যাবের যাত্রা শুরু প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে বড় পরিসরে উৎপাদনের পরিকল্পনায় থাকা গাড়িগুলোর মধ্যে এটি অন্যতম। প্রচলিত গাড়ির তুলনায় এর নকশা ও ব্যবহার পদ্ধতি একেবারে আলাদা। মাত্র দুটি আসন, কোনো স্টিয়ারিং হুইল নেই। মূলত স্বয়ংক্রিয়ভাবে যাত্রী পরিবহনের জন্যই তৈরি। চলাচল ও যাত্রী পরিবহনের পুরো বিষয়টি স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির ওপর নির্ভর করবে।
এখন টেসলার রোবোট্যাক্সি সেবা ফ্লোরিডার মিয়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পার কিছু এলাকায় এবং টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনে সীমিত পরিসরে চালু আছে। পরিচালনার জন্য ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তিটি উন্নত হলেও এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।
সূত্র: ম্যাশেবল
এই বিভাগের আরও খবর
এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা
এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা
শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দিলো সময়
শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দিলো সময়
শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
অভিষেকেই চমক দেখালো চীনা রোবট, শেয়ারবাজারেও বাজিমাত
অভিষেকেই চমক দেখালো চীনা রোবট, শেয়ারবাজারেও বাজিমাত
টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে
টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে
আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিলো অ্যাপল
আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিলো অ্যাপল
৭ লাখ ৫৬ হাজার কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
৭ লাখ ৫৬ হাজার কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই
চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই
শিশু সুরক্ষায় ব্যর্থ, মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা
শিশু সুরক্ষায় ব্যর্থ, মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা
স্টারলিংকের সামনে বড় চ্যালেঞ্জ, মহাকাশে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
স্টারলিংকের সামনে বড় চ্যালেঞ্জ, মহাকাশে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী
গণিত অলিম্পিয়াডে ইতিহাস, শতভাগ নম্বর পেলো এআই!
গণিত অলিম্পিয়াডে ইতিহাস, শতভাগ নম্বর পেলো এআই!