বাংলাখবর

গাজায় ভারী বৃষ্টিপাতে দুর্ভোগ চরমে, হাজার হাজার তাঁবু প্লাবিত

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় নিম্নচাপের ফলে বুধবার (১০ ডিসেম্বর) ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়ের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। আনাদোলু এজেন্সির একজন প্রতিবেদক জানিয়েছেন, কিছু তাঁবুর ভেতরে পানির স্তর ৪০ সেন্টিমিটার ছাড়িয়ে গেছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল একটি ভিডিও বিবৃতিতে খারাপ আবহাওয়ার ফলে আসন্ন মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন। পূর্বাভাস অনুসারে, গাজায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাসাল বলেন, গাজা এখনো তীব্র মানবিক সংকটের মুখোমুখি। এই অঞ্চলের ২৪ লাখ বাসিন্দার চাহিদা পূরণে অনেক কম সহায়তা প্রবেশ করছে। তিনি মানবিক সাহায্যের অবাধ প্রবেশের জন্য অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার গাজা সরকারের মিডিয়া অফিস সতর্ক করে দিয়েছিল, বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একটি নিম্নচাপ বয়ে যাবে এবং লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ হুমকির মুখে পড়বে।

গাজার মিডিয়া অফিসের পূর্ববর্তী তথ্য অনুসারে, দুই বছরের গণহত্যার যুদ্ধে ইসরায়েল ব্যাপক অবকাঠামো ধ্বংস করে ফেলায় হাজায় সবচেয়ে মৌলিক জিনিস আশ্রয়-এর চাহিদা সবচেয়ে বেশি। অঞ্চলটিতে প্রায় ৩ লাখ তাঁবু প্রয়োজন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনের প্রায় ৭০ বিলিয়ন ডলার খরচ হবে। গণহত্যার এই যুদ্ধে ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারেরও বেশি আহত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

এই বিভাগের আরও খবর

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স