বাংলাখবর

খাবারের জন্য অপেক্ষায় থাকা ৬৭ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলের

বাংলা খবর ডেস্ক : জাতিসংঘের ত্রাণ বিতরণকারী ট্রাকের কাছে খাবারের জন্য অপেক্ষায় থাকা ৬৭ জন ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। রোববার (২০ জুলাই) এ ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জড়ো হওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নতুন করে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। খবর রয়টার্স

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলের গুলিতে ডজন খানেক মানুষ আহত হয়েছেন। খাবার নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর বার বার গুলিতে এটা ছিল সবচেয়ে বেশি মানুষ নিহতদের ঘটনা। যার মধ্যে শনিবার নিহত ৩৬ জনও রয়েছে। এছাড়া দক্ষিণ গাজায়ও ৬ জনকে হত্যা করেছে ইসরায়েল।

এ বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, রোববার উত্তর গাজায় জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের ওপর তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছুড়েছে। কারণ সেখানে তারা তাৎক্ষণিক হুমকি মনে করেছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের প্রাথমিক তদন্তে মনে হয়েছে- নিহতদের সংখ্যা বাড়িয়ে বলা হয়েছে। কারণ তারা মানবিক সহায়তাকারী ট্রাকের ওপর ইচ্ছাকৃতভাবে কোনো হামলা চালায় না।

তবে দক্ষিণ গাজায় ছয় ফিলিস্তিনিকে হত্যার ঘটনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, খাদ্য বহনকারী ২৫টি ট্রাক গাজায় পৌঁছানোর পরই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ব্যাপক ভিড় জমে। এ সময় তাদের ওপর গুলি করা হয়। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মানবিক সহায়তা গ্রহণকারীদের ওপর সহিংসতা চালানো পুরোপুরি অগ্রহণযোগ্য।

হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু এবং খাদ্য সংকট তাদের ক্ষুব্ধ করে তুলছে। এ ধরনের কর্মকাণ্ড কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার গাজা জুড়ে ইসরায়েল সেনাবাহিনীর গুলি এবং বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। 

এই বিভাগের আরও খবর

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স