বাংলাখবর
ক্যানসার সৃষ্টির দায়ে জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা
বাংলা খবর ডেস্ক : বিশ্ব বিখ্যাত প্রসাধনী কোম্পানি জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত ট্যালকম পাউডার ক্যানসার সৃষ্টির অভিযোগে কোম্পানিটিকে দোষী সাব্যস্ত করে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি জুরি ।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুর ২০২১ সালে ক্যানসারে মারা যান। একই বছর তার পরিবার জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা করে।মামিলায় অভিযোগ করা হয়, কোম্পানির উৎপাদিত ট্যালকম পাউডার ক্যানসার সৃষ্টি করে। তাদের বেবি পাউডার ও অন্যান্য ট্যালকম পণ্য ব্যবহারের পর মে মুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের জুরি বোর্ড রায় দেন, কোম্পানিটি ১ দশমিক ৬ কোটি ডলার (১৬ মিলিয়ন) ক্ষতিপূরণ এবং ৯৫০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দেবে। আদালতের নথি অনুযায়ী কোম্পানির ট্যালকম বেবি পাউডার পণ্যে অ্যাসবেস্টস ফাইবার ছিল, যা মে মুর বিরল ক্যানসার রোগের কারণ।
মুর পরিবারের আইনজীবী ট্রে ব্রানহ্যাম বলেন, ‘আমরা আশাবাদী জনসন অ্যান্ড জনসন অবশেষে এসব মৃত্যুর দায় স্বীকার করবে।’
জনসন অ্যান্ড জনসনের বৈশ্বিক মামলাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেছেন, ‘কোম্পানি অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এই রায়কে ‘চূড়ান্তভাবে বেআইনি ও অযৌক্তিক’ বলে অভিহিত করেন তিনি।
এ আইনজীবী বলেন, মুর মামলায় বাদীপক্ষের আইনজীবীরা তথাকথিত ‘ভুয়া বিজ্ঞান’-এর ভিত্তিতে যে যুক্তি উপস্থাপন করেছেন, তা জুরির সামনে কখনোই উপস্থাপন করা উচিত ছিল না।
এই রায় আপিলের মাধ্যমে কমে যেতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের মতে, সাধারণত শাস্তিমূলক দণ্ড ক্ষতিপূরণের ৯ গুণের বেশি হওয়া উচিত নয়।
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
