বাংলাখবর

কোয়ার্টার ফাইনালে ব্যালন ডি’অর প্রত্যাশীকে পাবে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার গ্রুপপর্বে প্যারাগুয়ের বিপক্ষে বড় জয়ের দিনে হলুদ কার্ড দেখেছিলেন চার ব্রাজিলিয়ান ফুটবলার। সে ম্যাচে হলুদ কার্ড দেখা ভিনিসিয়ুস জুনিয়র, এদের মিলিতাও, ভেন্ডেল ও লুকাস পাকেতা ঝুঁকিতে ছিলেন।

এক ম্যাচ নিষেধাজ্ঞায় না পড়তে গ্রুপপর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড এড়াতে হতো তাদের। অন্য তিনজন সে লক্ষ্যে সফল হলেও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস ফেঁসে গেছেন।

কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধেই হলুদ কার্ড দেখতে হয় তাকে। কলম্বিয়ান ফুটবলারদের সঙ্গে বিবাদে জড়িয়ে দেখা সে হলুদ কার্ডের ফলে এখন কোয়ার্টার ফাইনালে খেলা হবে না এই ব্রাজিলিয়ানের।

কলম্বিয়ার বিপক্ষে ১-১ ড্রয়ে গ্রুপ ‘ডি’র রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে রেকর্ড ১৫বার কোপাজয়ী দলটির বিপক্ষে ম্যাচ মোটেই সহজ হবে না সেলেসাওদের জন্য। অথচ সেই ম্যাচে দলের আক্রমণভাগের প্রাণভোমরা ভিনিসিয়ুসকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের।

গ্রুপপর্বে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করা ভিনিসিয়ুস কোপা আমেরিকায় এখন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই ফুটবলার আছে ব্যালন ডি’অরের দৌড়ে। ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকা জিতলে সে দৌড়ে অনেকটা এগিয়ে যাবেন এই ফরোয়ার্ড। কিন্তু কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞায় সে লক্ষ্যে হোঁচট খেলেন ভিনিসিয়ুস।

উল্লেখ্য, শেষ আটের ম্যাচে আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়