বাংলাখবর
এক টুর্নামেন্টে ছয়জন জিতলেন গোল্ডেন বুট!
স্পোর্টস ডেস্ক : লাল রঙে সাজলো ইউরো কাপের ১৭তম আসর। ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন। সেই সঙ্গে ১২ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচলো। অন্যদিকে ১৯৬৬ সালের পর আরও একবারে বড় টুর্নামেন্টের শিরোপা জয়ের কাছ থেকে ফিরে আসতে হলো ইংল্যান্ডকে। এতে করে ৫৮ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচাতে ব্যর্থ হলো ইংলিশরা।
রোববার (১৪ জুলাই) জার্মানির বার্লিনে হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্পেন। স্পেনের হয়ে গোল দুটি করেন নিকো উইলিয়ামস ও মিকেল অরিজাবাল। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি শোধ করেন কোলে পালমার।
এদিকে এবারের ইউরো নতুন এক রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে গোল্ডেন বুটের শিরোপা জিতেছেন ৬ জন ফুটবলার। যারা প্রত্যেকেই আলাদা দেশের। অবশ্য সেমিফাইনালের ম্যাচ শেষেই উয়েফা জানিয়েছিল গোল্ডেন বুটের নতুন নিয়মের কথা।
যেখানে বলা হয়েছিল গোলসংখ্যায় যে এগিয়ে থাকবে, তিনিই জিতবেন গোল্ডেন বুট। আর একাধিক সংখ্যক ফুটবলারের গোলের সংখ্যা সমান হলে সবাই যুগ্মভাবে গোল্ডেন বুট জিতবে।
তাই ফাইনালের ম্যাচে তাকিয়ে ছিলেন সবাই। কেননা দানি ওলমো ও হ্যারি কেইন দুজনই তিন গোল করে শীর্ষে ছিলেন। তাই তাদের সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এ দু’জনের কেউই ফাইনালে গোল করতে পারেননি। ম্যাচে দারুণ খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি ওলমোর। অন্যদিকে, হ্যারি কেইনকে ৬১ মিনিটেই কোচ মাঠ থেকে তুলে নেন।
আর এতে করে প্রথমবারের মতো এত বেশি সংখ্যক গোল্ডেন বুটজয়ী ফুটবলার দেখল ইউরো টুর্নামেন্ট। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন গোল করেছেন ছয়জন ফুটবলার।
যে ছয়জন গোল্ডেন বুট জিতেছেন
১. হ্যারি কেইন (ইংল্যান্ড)
২. দানি ওলমো (স্পেন)
৩. কডি গাকপো (নেদারল্যান্ডস)
৪. জামাল মুসিয়ালা (জার্মানি)
৫. জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া)
৬. ইভান শ্রানজ (স্লোভাকিয়া)
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়