বাংলাখবর

ইসরায়েলে হামলার পর জাতিসংঘ মহাসচিব বললেন, ‘যথেষ্ট হয়েছে, এবার থামার সময়’

বাংলা খবর ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্ব নেতৃবৃন্দের কণ্ঠে উত্তেজনা প্রশমনের ডাক জোরালো হয়ে উঠেছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকেই সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এক্সে করা পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ। তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। যথেষ্ট হয়েছে। এবার থামার সময়। শান্তি ও কূটনীতি জয়ী হোক।’

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজকের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং জনগণের সুরক্ষার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছি। একইসঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, সব পক্ষ যেন ‘সর্বোচ্চ সংযম’ দেখায় এবং উত্তেজনা হ্রাসে কার্যকর ভূমিকা নেয় — এই আহ্বান জানিয়েছি।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তার দেশকে ‘সংযম’ দেখাতে বলাটা ‘অযৌক্তিক’। নিজ দেশে ইসরায়েলি হামলার মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরে টেলিগ্রামে দেয়া এক পোস্টে ওই বৈঠকের প্রসঙ্গ টেনে এ কথা লিখেন তিনি।

বার্তায় আরাগচি উল্লেখ করেন, তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েল ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি ইউরোপীয় দেশগুলোর ইসরায়েলপন্থি অবস্থানেরও সমালোচনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের প্রতিক্রিয়া হবে কঠোর ও নির্ধারিত। আমরা আমাদের ভূখণ্ডে আগ্রাসনের জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করি।”

প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। নৃশংস এই হামালায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এই হামলার উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান।

সূত্র : বিবিসি

এই বিভাগের আরও খবর

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স